৯০৮ ট্রেন, ১৮ হাজারের বেশি ট্রিপ! গরমের ছুটিতে ভ্রমণ আরও সহজ করল রেল

Published:

Summer Special Train

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। আপনিও কি এই গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অথচ ট্রেনের টিকিট অমিল? তাহলে আপনার জন্য রইল খুশির খবর। সকলের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) ৯০৮টি ট্রেনের ১৮,২৬২ ট্রিপ ঘোষণা করেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

৯০৮ ট্রেনের ঘোষণা করল রেল

ইতিমধ্যে বিশেষ ট্রেনগুলি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। সেটা অনুযায়ী, গ্রীষ্মকালে (Summer Special Train) যাতে যাত্রীরা আরামে ট্রেন যাত্রা করতে পারেন সেজন্য ভারতীয় রেলের তরফে বিশাল অঙ্কের গোটা ভারতজুড়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ এপ্রিল থেকে শুরু করে আগামী ১৫ জুলাই অর্থাৎ টানা চারমাস ৯০৮টি সামার স্পেশাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থাৎ সব মিলিয়ে ৯০৮ ট্রেনের ১৮,২৬২টি চালানো চালানো হবে সমগ্র দেশজুড়ে। এর ফলে অবশ্যই ট্রেনে ওয়েটিং লিস্টের ঝামেলা কমবে, মিলবে মনের মতো বার্থ, সিট। সর্বোপরি, এই ট্রেনগুলির ফলে দেশের নানা শহরে অনায়াসেই আপনি যেতে পারবেন। সেন্ট্রাল রেলওয়েতে ৩,০৮২টি, ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে ২,৭১১টি এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে ২,২৪৫টি ট্রিপ চালানো হবে।

উপকৃত হবেন রেল যাত্রীরা

এই জোনগুলিতে সর্বাধিক সংখ্যক ট্রেন ট্রিপ থাকবে। প্রয়োজনের ভিত্তিতে অন্যান্য জোনের জন্যও ট্রেন চালানো হচ্ছে । রেল কর্মকর্তারা জানিয়েছেন যে ১৫ই জুলাই পর্যন্ত এই ট্রেনগুলির মধ্যে ৬৬০টি ইতিমধ্যেই বিজ্ঞাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১১,২৯৪টি ট্রিপ। এর মধ্যে, দক্ষিণ মধ্য রেল ১২৪টি ট্রেন (১,১৮৪টি ট্রিপ) অনুমোদন করেছে এবং ৭৬টি ট্রেন (৩২৪টি ট্রিপ) সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বের ২০টি উষ্ণতম শহরের মধ্যে ১৯টিই ভারতে, তালিকায় বাংলার একাধিক জেলা

পশ্চিম রেল ১০৬টি ট্রেন (২,০৭৮টি ট্রিপ) অনুমোদন এবং ৯২টি ট্রেন (১,৬৬৭টি ট্রিপ) বিজ্ঞপ্তি জারি করেছে, অন্যদিকে উত্তর-পশ্চিম রেল ৭৬টি ট্রেন (২,২৪৫টি ট্রিপ) অনুমোদন এবং ৬২টি ট্রেন বিজ্ঞপ্তি জারি করেছে। উত্তর রেল ৭৬টি ট্রেন (২,০৯০টি ট্রিপ) এবং ৫৬টি ট্রেনের (১,৫৩৫টি ট্রিপ) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেন্ট্রাল রেলওয়ে ৭৪টি ট্রেন (৩০৮২টি ট্রিপ) অনুমোদন করেছে এবং ৭০টি ট্রেনের (২২৩৮টি ট্রিপ) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সাউদার্ন রেলওয়ে ৭২টি ট্রেন (৫৫৮টি ট্রিপ) অনুমোদন করেছে এবং ৩৮টি ট্রেনের (১৩৩টি ট্রিপ) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এছাড়াও, অন্যান্য জোনেও নতুন ট্রিপ চালু করা হয়েছে।