অনন্যা সরকার, নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) শুক্রবার ভারতে বৈদেশিক মুদ্রার মজুদ (Forex Reserves of India) সম্পর্কিত গুরুত্বপূর্ণ সরকারি তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, ২১ আগস্ট সপ্তাহ শেষে ভারতের বৈদেশিক মুদ্রার মজুদ ১,২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৭২,৯৩২ কোটি ৮০ লক্ষ ডলারে পৌঁছেছে। এই তথ্য দেখায় যে বৈদেশিক মজুদের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
ভারত বৈদেশিক মুদ্রার মজুদে রেকর্ড গড়লো
পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর আগে, গত ২৭ ফেব্রুয়ারি সপ্তাহ শেষে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৭২,৮৪৯ কোটি ৪০ লক্ষ ডলারে পৌঁছেছিল। এরপর ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় মুদ্রা (Rupee) চাপের মুখে পড়ে। তাই মুদ্রার রিজার্ভেও টানা কয়েক সপ্তাহ ধরে পতন লক্ষ্য করা গিয়েছিল। সেই সময় মুদ্রার মূল্য ধরে রাখার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হস্তক্ষেপে বাজারে ডলার বিক্রি শুরু হয়।
ভারতের মজুদের বৃহত্তম অংশই হল ফরেন কারেন্সি অ্যাসেট। এটি গত সপ্তাহে ৯৪৮ কোটি ২০ লক্ষ ডলার বেড়ে মোট ৫৯,১৩৩ কোটি ৩০ লক্ষ ডলারে পৌঁছেছে, যা ভারতের সামগ্রিক সঞ্চয় বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। তবে গোল্ড রিজার্ভেরও এতে উল্লেখযোগ্য অবদান রয়েছে, যা ২৮০ কোটি ১০ লক্ষ ডলার বৃদ্ধি পেয়ে ১১,৪২১ কোটি ৮০ লক্ষ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ছুটতে হবে না অফিস, ঘরে বসেই হবে EPFO-র ৮ গুরুত্বপূর্ণ কাজ
প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকটি ও সরকার গত মাসে এফসিএনআর (বি) ডিপোজিট সংক্রান্ত পদক্ষেপের সাথে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল। এখনও পর্যন্ত, এই সহজ নিয়মের পরিবর্তনগুলি দেশে ৭২ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা প্রবাহ আকর্ষণ করেছে। এছাড়া, স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) ১১ কোটি ২০ লক্ষ বেড়ে ১,৮৮৫ কোটি ২০ লক্ষ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: মিলবে ৫০,০০০ টাকা! বদলি ও অবসরের নিয়মে বদল আনল রাজ্য সরকার
অন্যদিকে, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডে (IMF) ভারতের রিজার্ভ পজিশন ২৬ মিলিয়ন ডলার বেড়ে ৪৯২ কোটি ৫০ লক্ষ ডলার হয়েছে। আরবিআই দ্বারা প্রকাশিত আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, এই সাম্প্রতিকতম বৃদ্ধির ফলে ভারতের মজুদ এবছর মার্চ মাসের শেষ প্রান্তের চেয়ে ৩,৮২২.১ কোটি ডলার এবং এক বছর আগের তুলনায় ৩,৮৬০.৮ কোটি ডলার বেশি হয়েছে।










