সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। ডাবল ইঞ্জিন সরকার (Government of West Bengal) এবার বদলি এবং অবসরের আর্থিক সুবিধা বৃদ্ধির ঘোষণা করল। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ট্রান্সফার গ্র্যান্ট এবং প্যাকিং অ্যালয়েন্সের পরিবর্তে এবার চালু হচ্ছে কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্র্যান্ট। এমনকি নতুন নিয়মের ফলে সরকারি কর্মচারীরা আগের থেকে আরও দ্বিগুণ সুবিধা পাবেন।
বদলি এবং অবসরের আর্থিক সুবিধা বাড়াল সরকার
জানা গিয়েছে, এই নতুন নিয়মের ফলে বদলির সময় এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা বা বেসিক পে-র ৮০ শতাংশ আর্থিক সহায়তা পাবেন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী। এমনকি এর জন্য অতিরিক্ত কোনও রশিদ বা খরচের হিসাব জমা দেওয়ার দরকার পড়বে না। অন্যদিকে ৩০ কিলোমিটারের কম দূরত্বে বদলির ক্ষেত্রে প্রাপ্য অনুদানের এক-তৃতীয়াংশ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ৩০ কিলোমিটার কিংবা তার বেশি দূরত্বে বদলি বা বাসস্থান পরিবর্তন করতে হলে সম্পূর্ণ হারে কম্পোজিট গ্র্যান্ট পাওয়া যাবে।
এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে অবসরের পর অন্যত্র স্থায়ীভাবে বসবাস করলে আর্থিক সহায়তা পাওয়া যাবে। তবে হ্যাঁ, বদলির ক্ষেত্রে ১ জুন ২০২৬ এবং অবসরের ক্ষেত্রে ৩১ মে ২০২৬ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের জনগণের সেবায় নিরলসভাবে কর্মরত আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের কল্যাণ আর মঙ্গলের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল। সেই কারণেই দীর্ঘ এক দশকের এই নিয়মে বদল আনছে সরকার।”
West Bengal Government remains steadfast in its commitment to the welfare and well-being of our dedicated State Government Employees, who work tirelessly to serve the People of West Bengal.
I am pleased to share that the State Cabinet has approved the introduction of a simplified… pic.twitter.com/xQrSHaRLLi— Suvendu Adhikari (@SuvenduWB) August 28, 2026
আরও পড়ুন: “আমায় বাড়ি থেকে বেরোতে দেবে না, কী বুকের পাটা” TMCP-র প্রতিষ্ঠা দিবসে ক্ষুব্ধ মমতা
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, কোনও রশিদ বা ভাউচার জমা দেওয়া ছাড়াই ৫০ হাজার টাকা অথবা মূল বেতনের ৮০ শতাংশ এককালীন অনুদান পাওয়া যাবে, বাসস্থান পরিবর্তনের প্রয়োজন পড়ে এমন ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলির ক্ষেত্রে পূর্ণ হারে সহায়তা মিলবে। তবে ৩০ কিলোমিটারের কম দূরত্বে বদলির ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে। এছাড়া নতুন কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে। এছাড়া ডেডলাইন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী।










