সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গোটা দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। দিল্লির গন্ডি পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ নেমেছে মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া, কলকাতাসহ একাধিক শহরে। তবে তাদের সেই প্রতিবাদ ঠেকাতে এবার ব্যঙ্গাত্মক ও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করে ফেলল নতুন সংগঠন ‘লাল হিট জনতা পার্টি’ (Lal Hit Janata Party)। রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক বৈঠকে আত্মপ্রকাশ করেছে এই নতুন সংগঠন।
এবার বাজারে নতুন দল লাল হিট জনতা পার্টি
সংগঠনের আহ্বায়ক অয়ন ভাটনগর এবং চলচ্চিত্র নির্মাতা রিচা গুপ্ত, পবন নাগপাল এবং অতুল গঙ্গেওয়ারের উপস্থিতিতে সম্প্রতি এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আহ্বায়ক স্পষ্ট জানিয়েছেন যে এই দল কোনও নির্বাচনে লড়ার জন্য তৈরি হয়নি। তাঁর কথায়, “আমরা সিজেপি এবং তাদের প্রতিবাদের বিরুদ্ধে অবস্থান করছি। দেশের গণতন্ত্রকে যারা দুর্বল করতে চায় এবং দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালায়, আমরা তাদের বিরোধিতা করি।
Delhi: Lal Hit Janta Party convenor Ayan Bhatnagar says, “The Lal Hit Janta Party was not formed to contest elections, as we have already made clear. We stand against CJP and its protests. We oppose cockroaches who want to weaken the country’s democracy and attempt to create anarchy in the country. We will gather in different groups, on both large and small scales, present our views and arguments, and take our message forward. We will show them that a party like the ‘Lal HIT Janta Party’ now exists to challenge them. If you have the courage, come and debate. If you win, it will be your victory, and if we win, it will be ours.”
— IANS (@ians_india) October 18, 2026
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, বিরোধীদের যদি সাহস থাকে তাহলে তারা যেন প্রকাশ্যে এসে সুস্থ বিতর্কে অংশ নেয়। এমনকি এই সংগঠনের মূল মন্ত্র হল— “প্রথমে দেশ, সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্রই আমাদের পরিচয়।” আর তাদের মূল নীতি হল— “বিরোধিতাই দৃঢ়, কার্যক্ষেত্রে শান্তিপূর্ণ, দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”
আরও পড়ুন: দশমী পর্যন্ত ছুটি বাতিল স্বাস্থ্য দফতরের, মণ্ডপে মোতায়েন থাকবে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স
বর্তমানে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই চলছে সিজেপির আন্দোলন। তবে ককরোচদের সেই বিক্ষোভের মধ্যেই এবার নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে লাল হিট জনতা পার্টি। এমনকি তাদের বৈঠকে জোর দিয়ে বলা হয় যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে কোনও রাজনৈতিক বিতর্ক সর্বদা যাচাইযোগ্য প্রমাণ, স্বচ্ছ পদ্ধতি এবং সাংবিধানিক কাঠামোর ওপর ভিত্তি করেই হওয়া উচিত। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবির আবহে প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা এবং বিশ্বাসযোগ্যতা রক্ষা করায় এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।










