রাজ্যে কমতে চলেছে মদের দাম, বড় পদক্ষেপ নিল সরকার

Published:

Liquor Price Will Drop In Karnataka for AIB tax model

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুরাপ্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের খবর। এবার রাজ্যে সস্তা হতে চলেছে মদ (Liquor Price)। হ্যাঁ, কর্ণাটক সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সে রাজ্যের সরকারের তরফে অবগারী নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ভারতের প্রথম অ্যালকোহল ইন বেভারজ শুল্ক মডেল প্রয়োগ করতে চলেছে কর্নাটক সরকার। সরকারের তরফে যে নতুন নীতিটি গ্রহণ করা হয়েছে তার প্রধান লক্ষ্য, মদের দামকে যুক্তিযুক্ত করা এবং সাশ্রয়ী মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে সুরা পানীয় পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 2026-27 আর্থিক বছরের বাজেটে এই প্রধান কর সংস্কারের ঘোষণা করেছিলেন। এবার সেটাই বাস্তবায়িত হতে চলেছে।

দেশে প্রথমবারের মতো এআইবিকর ব্যবস্থা চালু হতে চলেছে

গতকাল অর্থাৎ রবিবার কর্নাটকের অবগারী বিভাগের তরফে জারি করা এক বিশেষ নির্দেশিকা বা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন এআইবি ট্যাক্স মডেলটি 11 মে থেকে কর্নাটক রাজ্যে কার্যকর হয়েছে। আর এই ব্যবস্থা গোটা ভারতের ইতিহাসে এই প্রথম। বৈশ্বিক বাণিজ্যের মান সম্পর্কে কথা বলতে গেলে এই এআইবি সিস্টেমটি অ্যালকোহল ট্যাক্স দেওয়ার জন্য একটি বিশেষ মান হিসেবে বিবেচিত হয়।। এই সিস্টেমের অধীনে মদে উপস্থিত অ্যালকোহলের সঠিক পরিমাণের ভিত্তিতে কর নির্ধারণ করে সরকার। এর ফলে কর সংগ্রহ প্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা আসবে তেমনই শিল্পের ক্ষেত্রেও একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করবে এটি।

প্রতিবেশী রাজ্যগুলির মতোই অল্প দামে পাওয়া যাবে মদ!

এই মুহূর্তে কর্নাটকের অবগারী দপ্তর যে বিশেষ সিস্টেম চালু করেছে তাতে খুব শীঘ্রই কর্ণাটক সরকার মদের দাম প্রতিবেশী রাজ্য অর্থাৎ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং কেরলমের মতো দামে নিয়ে আসবে। আসলে দীর্ঘদিন ধরেই এই রাজ্যগুলির তুলনায় কর্নাটকে অ্যালকোহল জাতীয় পানীয়র দাম অনেকটাই বেশি ছিল। তবে এবার সেই দাম কমতে চলেছে। তাতে পকেট বাঁচবে সাধারন ক্রেতাদের।

অবশ্যই পড়ুন: সপ্তাহের শুরুতেই রক্তাক্ত ভারতীয় শেয়ারবাজার! ৮০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কারণ কী?

প্রসঙ্গত, কর্ণাটকের অবগারী বিভাগ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিশেষ সিস্টেমের দৌলতে এবার থেকে মদের বোতলের আকার এবং তার মধ্যে থাকা অ্যালকোহলের পরিমাণের উপর ভিত্তি করেই কর বসানো হবে। এই নিয়ম কার্যকর হবে কর্ণাটক রাজ্যটিতে উপলব্ধ সমস্ত ব্রান্ডের বিয়ারের উপরেও। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এবার বিয়ার থেকে শুরু করে সমস্ত ধরনের মদের দাম অনেকটাই কমতে চলেছে সে রাজ্যে।