সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান। ন্যারোগেজ দিয়ে ফের একবার শুরু হল রেল পরিষেবা। এর ফলে উপকৃত হবেন রেল যাত্রীরা। আজ ২ জুন থেকে পাঠানকোট–জোগিন্দরনগর (কাংরা ভ্যালি) ট্রেন পরিষেবা (Pathankot Joginder Nagar Train) দীর্ঘ চার বছরের বিরতির পর পুনরায় চালু হয়েছে।
৪ বছর পর ফের চালু হল এই রেল রুট
পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগের এই রেল পথ ২০২২ সাল থেকে বন্ধ ছিল। ব্রিটিশ যুগের চাকি নদী রেল সেতু আগস্ট ২০২২-এ ভয়ঙ্কর বন্যার কারণে ধসে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে যায় পরিষেবা। যদিও আজ থেকে ফের এই রুটে পরিষেবা শুরু হওয়ায় খুশির হাওয়া বইছে যাত্রীদের মধ্যে। আজ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের হাত ধরে জোগিন্দরনগর টু পাঠানকোট ট্রেনের পুনরায় ট্রেনের সূচনা হয়।
Pathankot, Punjab: The Pathankot–Joginder Nagar narrow-gauge train service has resumed after four years following the reconstruction of the Chakki River railway bridge, which was damaged during heavy rains in 2022. pic.twitter.com/TMfAeRYCC7
— IANS (@ians_india) June 2, 2026
খুশি রেল যাত্রীরা
একজন যাত্রী বলেন, “পাঠানকোট থেকে সরাসরি ট্রেন পরিষেবা আজ পুনরায় চালু হয়েছে, টিকিটের দাম কমিয়েছে রেল। আগে বাইপাস রুট ভ্রমণকে অনেক ব্যয়বহুল করেছিল, কিন্তু এখন ভাড়া আবার সহজলভ্য হয়েছে।” অপর একজন যাত্রী বলেন, “প্রায় চার বছর পর ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে। আমরা এর পরিষেবা ব্যবহার করতে উত্সুক।” ট্রেনের লোকোপাইলট জাসপাল সিং বলেছেন, “ট্রেন সার্ভিস চালু থাকা উচিত কারণ এটি লোকেদের উপকারে আসবে। এটি স্থানীয় বাণিজ্য বাড়াতে এবং পর্যটনকে সমর্থন করতে সাহায্য করবে। পুনরায় চালু হওয়া এই ট্রেন রুট স্থানীয় বাসিন্দা ও অঞ্চলের ব্যবসার জন্য সুবিধা বয়ে নিয়ে আসবে।”
আরও পড়ুনঃ সস্তায় এসিতে বসে সৈকতনগরী, শুরু হল কল্যাণী-দিঘা বাস, জানুন রুট-ভাড়া ও সময়সূচি
ট্রেনের সময়সূচি কী?
এবার জেনে নেওয়া যাক ট্রেনের নতুন টাইমটেবিল সম্পর্কে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ট্রেন নম্বর ৫২৪৬৫ ভোর ৫টায় পাঞ্জাবের পাঠানকোট থেকে ছেড়ে দুপুর ১২টায় বৈজনাথ-পাপরোলা পৌঁছাবে, অন্যদিকে ট্রেন নম্বর ৫২৪৬৭ সকাল ৭টায় পাঠানকোট থেকে ছেড়ে দুপুর ১:৪০ মিনিটে বৈজনাথ-পাপরোলা পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নম্বর ৫২৪৭০ দুপুর ২:১৫ মিনিটে বৈজনাথ-পাপরোলা থেকে ছেড়ে রাত ৯:৪৫ মিনিটে পাঠানকোট পৌঁছাবে, অন্যদিকে ট্রেন নম্বর ৫২৪৭৪ বিকেল ৩:৪০ মিনিটে বৈজনাথ-পাপরোলা থেকে ছেড়ে রাত ১০:৫০ মিনিটে পাঠানকোট পৌঁছাবে।










