সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একটা সুখবর অপেক্ষা করছে বাস যাত্রীদের জন্য। বিশেষ করে আপনিও যদি কল্যাণী কিংবা দিঘার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আগামী দিন থেকে আপনারও পোয়া বারো হতে চলেছে। কারণ এবার কল্যাণী এবং নৈহাটি থেকে সৈকত নগরী দিঘা যাওয়ার নতুন বাস (Kalyani-Digha Bus) পরিষেবা শুরু হল। তাও আবার এসি বাস পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
শুরু হল কল্যাণী-উদয়পুর বাস পরিষেবা
রিপোর্ট অনুসারে, কল্যাণী-নৈহাটি থেকে ভায়া ডানলপ হয়ে কাঁথি, দিঘা, উদয়পুর যাওয়ার নতুন এসি বাস পরিষেবা শুরু চালু করেছে ‘Omni Go’ নামের একটি বাস সংস্থা। বাসটা খুবই চকচকে এবং আরামদায়ক। দীর্ঘ ভ্রমণ করতে আপনার অসুবিধা হবে না।
বাসের সময়সূচি কী?
এখন নিশ্চয়ই ভাবছেন বাসের সময়সূচি কী? সেক্ষেত্রে জানিয়ে রাখি, বাসটি কল্যাণী স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে সকাল ৬:২০ নাগাদ ছাড়বে। এরপর সেটি দীঘা বর্ডার ঢুকবে ২:৩০টের একটু আগে। বাসের কিছু পরিষেবা সম্পর্কে বললে, আগামী ১০ জুন, ২০২৬ অবধি এই অফার থাকবে। এই বাসে আপনি বিনামূল্যে WiFi, চার্জিং পয়েন্ট, স্মার্ট এলইডি টিভি, পুশব্যাক সিট অত্যাদি সুবিধা পাবেন।
রুট ও ভাড়া কী?
পুরো রুট সম্পর্কে বললে, বাসটি কল্যাণী স্টেশন, ITI মোড়, কাঁচড়াপাড়া, হালিশহর ৫ মাথা মোড়, নৈহাটি সাহেব কলোনী মোড়, পানপুর মোড়, কাকিনাড়া টোল, বাসুদেবপুর, ব্যারাকপুর ওয়ারলেস মোড়, ব্যারাকপুর স্টেশন, টিটাগড়, খড়দহ, সোদপুর, কামারহাটি, বেলঘড়িয়া রথতলা, ডানলপ, নিবেদিতা সেতু, সলপ, কোনা এক্সপ্রেস, অঙ্কুরহাটি, আলমপুর, ধূলাগড়, রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া(নিমদীঘি), বাগনান, কোলাঘাট, মেছেদা, রাধামনি, নিমতৌড়ি, নন্দকুমার(হাইরোড), নরঘাট, চন্ডীপুর, বাজকুল, হেঁড়িয়া, কালিনগর, নাচিন্দা, মারিশদা, কাঁথি রূপসী বাইপাস, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড, দীঘা বাইপাস, ঘাটুয়া, পিছাবনি, চাউলখোলা(মন্দারমণি), বালিসাই(তাজপুর) , চোদ্দমাইল(শঙ্করপুর), রামনগর, ঠিকরা মোড়, ফতেপুর, অলংকারপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা – দীঘা বর্ডার(উদয়পুর)।
আরও পড়ুনঃ এসি চালানোর আগে করুন এই কাজ, বিদ্যুতের বিল নিয়ে থাকবে না চিন্তা!
এবার আসা যাক ভাড়া সম্পর্কে। কল্যাণী থেকে দিঘা বর্ডার অর্থাৎ উদয়পুর পৌঁছাতে আপনার খরচ পড়তে পারে মাথাপিছু ৩০০ টাকা। তাহলে আর দেরি না করে এবার অনায়াসেই কল্যাণী থেকে ঘুরে আসুন দিঘা, মন্দারমণি, উদয়পুর।










