LPG গ্রাহকদের জন্য বড় সুখবর, কয়েক মিনিটেই মিলবে নতুন গ্যাস সিলিন্ডার

Published:

LPG Cylinder

সহেলি মিত্র, কলকাতা: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ভারত সহ প্রায় সমগ্র বিশ্বকে প্রভাবিত করছে। একদিকে যেমন বাণিজ্যিক থেকে ঘরোয়া গ্যাস (LPG) সিলিন্ডারের দাম বাড়ছে, তেমন অনেক দেশ পেট্রোল এবং ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছু পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এদিকে, ভারত সরকার সাধারণ মানুষ যাতে এলপিজি সিলিন্ডার পেতে পারে তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এই লক্ষ্যে, সমস্ত রাজ্যে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করা হয়েছে। শুধু তাই নয়, সরকারের তরফে সম্প্রতি এই ৫ কেজির এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার মাত্র আপনি কয়েক মিনিটের মধ্যে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন বৈকি। চলুন বিশদে জেনে নেবেন।

LPG গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

আসলে সকলকে এই যুদ্ধের পরিস্থিতি থেকে স্বস্তি দিতে ভারত পেট্রোলিয়াম এবং ইন্ডেন গ্যাস বড় সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের জন্য একটি স্বস্তিদায়ক পরিষেবা চালু করেছে। আবেদন করলে কয়েক মিনিটের মধ্যে আপনি সহজেই সঙ্গে সঙ্গে একটি ছোট ৫ কেজির সিলিন্ডার পেয়ে যাবেন। সংস্থাগুলো জানিয়েছে যে, প্রতিটি পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই তাদের অগ্রাধিকার, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। বিশেষ করে যারা এক শহর থেকে অন্য শহরে বাস করতে যান তাদের পক্ষে এই পাঁচ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারটি খুবই প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। আর এই গ্যাস সিলিন্ডারটি কেটে আপনাকে বেশি কিছু ঝক্কিও পোহাতে হবে না।

আরও পড়ুনঃ টাকার দাবিদার তিনিই প্রমাণ দিতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে ভাই, অমানবিক ঘটনা ওড়িশায়

কোথায় পাবেন ৫ কেজির সিলিন্ডার?

এখন প্রশ্ন উঠছে, আপনি কোথা থেকে এই ৫ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন? জানা গিয়েছে, আপনি অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ৫ কেজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারেন। এই সিলিন্ডারগুলো পেট্রোল পাম্পেও পাওয়া যায়। আপনি এই সিলিন্ডারগুলো মাত্র ৫ মিনিটের মধ্যে পেয়ে যাবেন। সবথেকে বড় কথা, যেকোনো বৈধ পরিচয়পত্র দেখিয়ে আপনি ৫ কেজির গ্যাস সিলিন্ডার নিতে পারবেন।

দাম কত?

আপনি আধার কার্ড, ভোটার আইডি কার্ডের মতো বৈধ নথি ব্যবহার করতে পারেন। এখন নিশ্চয়ই ভাবছেন দাম কত? সেক্ষেত্রে জানিয়ে রাখি, সম্প্রতি ৫ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে। আগে এই সিলিন্ডারটির দাম ছিল ৫৯৮ টাকা, কিন্তু তা ৫১ টাকা বেড়েছে। এমন পরিস্থিতিতে এখন রিফিলের দাম প্রায় ৬৪৯ টাকা হয়েছে।