“আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি” বড় ঘোষণা অভিজিৎ দীপকের

Published:

Abhijeet Dipke

সৌভিক মুখার্জী, কলকাতা: “আমি অবিলম্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।” সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শুনে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। তবে গতকাল এক্স হ্যান্ডেলে এমনই একটি পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। আসলে মোহন যাদবের রাজ্যে ভাইরাসের শিশু মৃত্যুর পর গতকাল বালাঘাটে এসে পৌঁছন অভিজিৎ। তবে কিছু ইউটিউবার এবং সাংবাদিকরা তাঁর গাড়ি ঘিরে ধরে মৃতদেহ নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজনীতি করতে এসেছেন কিনা তা জানতে চান। পরে ব্যঙ্গাত্মকভাবেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেন অভিজিৎ।

“আমি মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছি”: অভিজিৎ দীপকে

ব্যঙ্গাত্মকভাবে তৈরি ওই পদত্যাগপত্রে অভিজিৎ লিখেছেন, “আমি এতদ্বারা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। বালাঘাটে ৩০ জনের বেশি আদিবাসী শিশুর মৃত্যুর পর আমার বিবেক আমাকে এই পদে আর থাকতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী হিসেবে সময়মতো তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান করতে না পারার দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। এদের মধ্যে অনেকের জীবন বাঁচানো যেত। সেই ব্যর্থতার দায় আমি নিচ্ছি।”

অভিজিৎ আরও লেখেন, আমরা প্রথমে প্রতি শিশুর জন্য মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলাম, যা আদিবাসী সম্প্রদায়ের প্রতিবাদের পর বাড়িয়ে ৪ লক্ষ করা হয়। এই শিশুরা যদি মন্ত্রী বা বিধায়কের সন্তান হতো তাহলে কি আমরা ৪ লক্ষ টাকাকে যথেষ্ট বলে মনে করতাম? আমাদের প্রতিক্রিয়া এটাই দেখায় যে আমরা আদিবাসী শিশুদের জীবনের মূল্য কতটা কম দিয়েছি। আমি শুধু বালাঘাটের আদিবাসী জনগোষ্ঠীকে নয়, সমগ্র রাজ্যকে হতাশ করেছি। এতগুলি নিষ্পাপ শিশুর মৃত্যুর পর আমি এই পদে থাকার নৈতিক অধিকার আমার কাছে রয়েছে বলে মনে করি না। তাই আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। পরিশেষে, মধ্যপ্রদেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী যিনি ‘বিশ্বগুরু’ নামে পরিচিত, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।”

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী-সহ জাভা সাগরে নিখোঁজ আস্ত জাহাজ!

এমনকি প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে তিনি আরও লিখেছেন, “যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ‘হর ঘর নল যোজনা’-র আওতায় ঘরে ঘরে কলের জল পৌঁছে দেওয়ার সাফল্য ঘোষণা করেছেন, যেখানে বালাঘাটের কিছু অঞ্চলের আদিবাসী পরিবারগুলি এখনও পান করার জন্য নদীর জলের উপর নির্ভর করে, যা তাদের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে আর শিক্ষার অবস্থাও সমানভাবে উদ্বেগজনক।” তবে অভিজিতের এই চিঠি সামনে আসতেই সাধারণ মানুষের আর বোঝার অপেক্ষা নেই যে তিনি রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে কটাক্ষ করেই এমন ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন।