রায়গঞ্জে দ্বিতীয় AIIMS, শিলিগুড়ি পাচ্ছে ক্যানসার হাসপাতাল, প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী

Published:

Raiganj Aiims

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন সেখানে তৈরি হবে AIIMS। এছাড়াও শিলিগুড়ি (Siliguri) পেতে চলেছে পূর্ণাঙ্গ একটি ক্যানসার হাসপাতাল। এর পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে অন্তত 30টি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলেই জানিয়ে দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ অর্থাৎ বৃহস্পতিবার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন নির্ধারিত সময়ে সেই প্রশাসনিক সভায় অংশ নেন তিনি। প্রশাসনিক সভা শেষ করে কর্ণজোড়া এলাকায় জনপরিষেবা প্রদান কর্মসূচি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনই সাধারণ জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে গোটা উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

উত্তর দিনাজপুরের ওই বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রায়গঞ্জের দিকনগরে তৈরি হবে রাজ্যের দ্বিতীয় AIIMS। মুখ্যমন্ত্রীর কথায়, “পশ্চিমবঙ্গের দ্বিতীয় AIIMS হবে রায়গঞ্জে। কেন্দ্রের কাছে রায়গঞ্জের দিকনগরে AIIMS তৈরির প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার। সব ঠিকঠাক চললে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে AIMS এর ভূমিপুজোয় আসব।”

 

আরও পড়ুন: লাগবে মাত্র ৩৫ রান, ইশানকে পেছনে ফেলে বিরাট রেকর্ড গড়ার পথে অভিষেক শর্মা

এদিন রায়গঞ্জবাসীর দাবি পূরণের পাশাপাশি  শিলিগুড়ির বাসিন্দাদের জন্যেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, তিনি রায়গঞ্জে AIIMS তৈরি করেই থেমে থাকবেন না। শিলিগুড়ির মানুষজন যাতে হতাশ না হন, তাঁরা যাতে মারণরোগ ক্যানসারের চিকিৎসা পান সেজন্য শিলিগুড়ি শহরে তৈরি হবে ক্যানসার হাসপাতাল। এর পাশাপাশি প্রশাসনিক বৈঠকে নতুন 30টি কর্মসূচির নেওয়া হয়েছে বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে 87টি কর্মসূচির শিলান্যাস হয়ে গিয়েছে বলেও জানালেন শুভেন্দু অধিকারী।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন