রাহুল গান্ধীদের করা মামলায় নির্বাচন কমিশন, কেন্দ্র সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

Published:

supreme court on gyanesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় খবর। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং ইন্ডিয়া ব্লকের দায়ের করা মামলায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস ধরালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। জানা যাচ্ছে, মূলত ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগে মূলত মুখ্য নির্বাচন কমিশনার এবং নরেন্দ্র মোদির সরকারের কাছে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টে বিরোধী জোটের মামলার শুনানি কার্যত গেল রাহুলদের পক্ষে!

বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিগত দিনগুলিতে দেশের বুকে বারবার ছড়িয়েছে বিক্ষোভের আগুন! সেই বিক্ষোভে পা বাড়িয়েছিল বিরোধী জোট। রাহুল গান্ধীদের পাশাপাশি প্রথম থেকেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পথে নেমেছিল আরশোলারা। যদিও সম্প্রতি নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভ দেখানোয় সিজেপির সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডেকে আটক করেছিল দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, আরশোলাদের তিন নেতাকে পাকড়াও করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় অজিঙ্কাকে। বাকি দুজন অর্থাৎ সৌরভ এবং আশুতোষকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, আগেই ভোটার তালিকা থেকে SIR প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের নাম বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন রাহুল গান্ধীরা। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি হল প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে।

আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

এদিন, রাহুলদের মামলার শুনানি চলাকালীন সমস্ত সওয়াল, জবাব শোনার পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল। শুধু তাই নয়, একই মামলায় জবাব তলব করা হয়েছে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীরও।

google button