গ্রেফতারির আশঙ্কা! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

Published:

Indrani Sen

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্গাপুজোর পাস বিক্রি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। এবার সেই দুর্নীতি মামলায় গায়কের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, পুজোর পাস বিক্রি সংক্রান্ত মামলায় আগাম জামিনের যে আবেদন জমা পড়েছিল ইন্দ্রনীলের সেই আবেদন মানলেন না উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন মানল না হাইকোর্ট

অভিযোগ ছিল, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপজোর পাস মোটা টাকায় বিক্রি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে বৌবাজার থানায় দায়ের হয় FIR। আর সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। এদিকে একপ্রকার গ্রেফতারির ভয়ে আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীলের আইনজীবী।

হাইকোর্টে ইন্দ্রনীলের আইনজীবী জানিয়েছিলেন, আদালত যেন দ্রুত গোটা বিষয়টি আমলে নিয়ে তাঁর মক্কেলের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। তবে সেই আবেদন রাখলেন না হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে সব রকম সহযোগিতা করতে হবে। আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হচ্ছে না।

আরও পড়ুন: বিজেপিকে সমর্থন করতে রাজি হলেন ধ্রুব রাঠি, তবে বেঁধে দিলেন শর্ত

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোর প্রিভিউ শো এর নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল বলেই অভিযোগ করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। সরাসরি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের নাম নিয়েছিলেন তিনি। দায়ের করেছিলেন লিখিত অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই বাঙালি গায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বৌবাজার থানার পুলিশ।

google button