পরীক্ষার প্রস্তুতি নিতে ছেড়েছিলেন বাড়ি, জয়েন্ট এন্ট্রান্সে দেশে প্রথম ও দ্বিতীয় দুই বন্ধু

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসাথে, একই ঘরে পড়াশোনা করে জেইই অ্যাডভান্স (JEE Advanced) এ দেশের মধ্যে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন দুই বন্ধু। হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স এগ্‌‌জ়ামিনেশন অ্যাডভান্স এর ফল প্রকাশিত হতেই দুই বন্ধু বিহারের শুভম কুমার এবং গুরুগ্রামের কবীর ছিল্লার জানতে পারেন তাঁরা দুজনেই ভারতে JEE অ্যাডভান্স পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় হয়েছেন। আর এই সাফল্যের খবর পাঁচ কান হতেই দেশবাসীর মুখে মুখে ঘুরে বেড়াচ্ছেন দুই বন্ধু।

কোটার ঘরে পড়াশোনা করেই সফল দুই বন্ধু

প্রথম থেকে আলাপ ছিল না দুজনের। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে নিজেদের বাড়ি ছেড়েছিলেন শুভম এবং কবীর। ঘটনাচক্রে একই কোটার ছাত্রাবাসে থাকতে শুরু করেন দুজন। সেখানেই প্রথম পরিচয়। এরপর থেকে একটু একটু করে কথাবার্তা থাকি দুজনের। শেষে গিয়ে তা পরিণত হয় বন্ধুত্বে। দুজনেই যেহেতু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ফলে লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা সবেতেই একে অপরকে সঙ্গ দিতেন তাঁরা। বলা চলে একই ঘরে বসে পাল্লা দিয়ে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এই দুই বন্ধু।

একটানা 18 ঘন্টা পড়াশোনা নয় বরং 8 ঘন্টা লেখাপড়ার পর মানসিক চাপ কমাতে ব্যাডমিন্টন খেলতেন শুভম এবং কবীর। দুই বন্ধুরই লক্ষ্য ছিল JEE অ্যাডভান্স পরীক্ষায় দুর্দান্ত ফল করার। কিন্তু কে জানতো এই দুজনেই দেশের মধ্যে প্রথম এবং দ্বিতীয় র‍্যাঙ্ক করবেন! পরীক্ষার প্রস্তুতিতে যাতে কোনও রকম কমতি না থাকে সেদিকে নজর দিতেন দুই বন্ধু। পড়াশোনার পর আলাদাভাবে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন তাঁরা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি যে প্র্যাকটিকাল বেসটাও অত্যন্ত জরুরী সেটা বুঝতেন শুভম এবং কবীর।

অবশ্যই পড়ুন: হুরমুজের প্রয়োজন নেই! বিকল্প পথেই আসবে জ্বালানি, খেল দেখাবে ভারত-ওমান চুক্তি

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল প্রকাশিত হতেই দেখা গেল কমন র‍্যাংক লিস্ট-এ যথাক্রমে দেশের মধ্যে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন শুভম এবং কবীর। দুজনের মধ্যে ব্যবধান মাত্র এক। গুরুগ্রামের কবীরের প্রাপ্ত নম্বর 329। অন্যদিকে বন্ধু শুভম পেয়েছেন 300 নম্বর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুভম জানালেন, একটানা দু বছর ধরে পরিশ্রম করে এই ফল পেয়েছেন তাঁরা। বন্ধু তাঁর থেকে বেশি নম্বর পেয়েছে। তাতে অবশ্য খুশি শুভম। তবে ওই কৃতি ছাত্র জানিয়েছেন, বন্ধুর জায়গায় যদি অন্য কেউ হতো সেক্ষেত্রে যথেষ্ট মন খারাপ হতো তাঁর। আসলে লেখাপড়ায় চ্যালেঞ্জ থাকবে সেটাই তো স্বাভাবিক! এ নিয়ে ভারতের মধ্যে প্রথম স্থানাধিকারী কবীরেরও দাবি, বন্ধু এবং তাঁর দুজনের ফলাফল নিয়ে সন্তুষ্ট তিনি।