সহেলি মিত্র, কলকাতাঃ পড়ুয়াদের জন্য রইল জরুরি খবর। UGC NET 2026 পরীক্ষা নিয়ে সামনে উঠে এল বড় আপডেট। ইউজিসি নেট রি টেস্টের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও এই বিতর্কের মাঝেই জারি হল অ্যাডমিট কার্ড। সেইসঙ্গে রি টেস্ট কবে হবে সেটারও দিনক্ষণ জানা গেল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তিনটি বিষয়ের ইউজিসি নেট Re-Exam-র জন্য প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে।
ফের কবে পরীক্ষা হবে?
ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের তাদের রেজিস্ট্রেশন নম্বরের মতো লগইন বিবরণ প্রবেশ করাতে হবে। ইউজিসি নেট রি এক্সাম ৯ এবং ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ৯ সেপ্টেম্বর দুটি শিফটে এবং ১০ সেপ্টেম্বর একটি শিফটে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করে তাতে থাকা সমস্ত প্রয়োজনীয় তথ্য সাবধানে পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বছরে দু’বার আবেদন, কলেজের শিক্ষক ও গ্রন্থাগারিকদের বদলিতে অনলাইন পোর্টাল
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে?
- প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।
- ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘Candidate Activity’ সেকশনটিতে ক্লিক করুন।
- এরপর NTA UGC NET জুন Re Exam অ্যাডমিট কার্ড ২০২৬ লিঙ্কে ক্লিক করতে হবে।
- লিঙ্কে ক্লিক করার পর লগইন বিবরণ লিখতে হবে পরীক্ষার্থীকে।
- লগইন তথ্য প্রবেশ করানোর পর স্ক্রিনে প্রবেশপত্রটি খুলে যাবে।
- সবশেষে, এটির একটি প্রিন্টআউটও নিয়ে রাখতে হবে।
- এনটিএ ইউজিসি নেট জুন পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড ২০২৬ সরাসরি লিঙ্ক।










