প্রীতি পোদ্দার, কলকাতা: রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় সঠিক আইন শৃঙ্খলা। আর সেই আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি ক্ষেত্রেই পুলিশের (Police) অবদান অপরিহার্য। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করে চলেছেন তারা। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, ভারতের কোন রাজ্যে (GK) সবচেয়ে বেশি পুলিশ কর্মী রয়েছেন? অর্থাৎ পুলিশ কর্মীর সংখ্যায় তালিকায় কোন রাজ্য রয়েছে শীর্ষে? তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
কোথায় পুলিশ বাহিনীর সংখ্যা বেশি?
জানা গিয়েছে, ভারতের সমস্ত রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশে পুলিশবাহিনীর সংখ্যা বেশি। আসলে এই রাজ্যে ভৌগোলিক আয়তন অনেকটাই বেশি এবং তার সঙ্গে এখানে বিপুল জনসংখ্যা রয়েছে সেই কারণে এই রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বড় পুলিশবাহিনীর ব্যবস্থা রাখা রয়েছে। প্রতিদিন রাজ্যের শহরাঞ্চল থেকে পঞ্চায়েত এলাকা, অপরাধ দমন বিভিন্ন ক্ষেত্রে পুলিশকর্মীরা দায়িত্ব পালন করে চলেছে। অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, উৎসব ও নির্বাচনের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার মতো নানা কাজে পুলিশবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সরকারি পরিসংখ্যানের উপর নির্ভর করে
তবে শুধু পুলিশের মোট সংখ্যা দেখেই কোনও রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি বিচার করা যায় না। পুলিশের শূন্যপদ, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসংখ্যার অনুপাতে পুলিশকর্মীর সংখ্যাও সমান গুরুত্বপূর্ণ। তাই মোট পুলিশকর্মীর সংখ্যার নিরিখে কোন রাজ্যে সবচেয়ে কম বা বেশি পুলিশ রয়েছে, তা নির্ভর করে সংশ্লিষ্ট বছরের সরকারি পরিসংখ্যানের উপর। যদিও ভারতে প্রতিটি রাজ্যের নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে। পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, যারা নির্দিষ্ট দায়িত্বে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে।
আরও পড়ুন: জলের উপরেই ভাসে আস্ত গ্রাম! বাস করেন ৪০০ মানুষ, রইল ঠিকানা
প্রসঙ্গত, চুরি, ডাকাতি, প্রতারণা, খুন-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে পুলিশ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক তেমনই রাস্তায় যানজট কমানো, ট্রাফিক আইন কার্যকর করা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তবে এসব ছাড়াও নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ গ্রহণ, তদন্তে সহায়তা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের ক্ষেত্রে পুলিশ কাজ করে। পাশাপাশি দুর্গাপুজো, দীপাবলি, ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক সমাবেশ এবং বড় জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।










