সৌভিক মুখার্জী, কলকাতা: জ্বলছে ফ্রান্স! সরকারের বিরুদ্ধে পথে নেমেছে অন্তত সাড়ে ৫ লক্ষ মানুষ। শনিবার ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নিম্নমুখী জনসেবার প্রতিবাদে আয়োজিত এই আন্দোলন একেবারে ভয়াবহ রূপ নেয় (France Protest)। দেশটির রাজধানী প্যারিসসহ বড় বড় শহরে হাজার হাজার মানুষ এদিন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন, যা পরবর্তী সময়ে তীব্র সহিংসতা, অগ্নিসংযোগ এবং লুটপাটে রূপ নেয়। এমনকি এই ঘটনায় অন্তত ১২ জনকে ধরপাকড় করা হয়েছে বলেও ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে খবর।
ফ্রান্সে সরকারের বিরুদ্ধে আন্দোলন
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেজের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে এই বিক্ষোভে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এমনকি এর মধ্যে শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার। সাম্প্রতিক দিনগুলিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া বৃদ্ধি, জীবনযাত্রার খরচ বৃদ্ধি এবং সরকারি পরিষেবার মান ক্রমাগত পতনের কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই জমছিল ক্ষোভ। আর সেই ক্ষোভের আগুনই এবার বহিঃপ্রকাশ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ এই সরকার।
প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ চললেও পরে তা তীব্র সংঘাতে রূপ নেয়। প্যারিসসহ ফ্রান্সের বেশ কয়েকটি শহরের বিভিন্ন স্থানে বড় বড় সরকারি অফিস এবং ভবনগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিলাসবহুল দোকানে লুটপাটের ঘটনাও ঘটে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনীকে। এমনকি বিক্ষোভকারীদের ছোড়া ইটের জবাব দিতে পুলিশ টিয়ার গ্যাস এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলেও দাবি। তবে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও বিশৃঙ্খলার মাঝে পড়ে অন্তত ১৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
The Paris loot live on this video by violent masked rioters and hooligans. Saw similar visuals from the United States not so long ago. Is this what they call the Third World? I wonder! pic.twitter.com/eflnyWLjOt
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 17, 2026
আরও পড়ুন: ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’ বলে মাইকিং, ‘পুলিশ ছিল না’ দাবি মহিলার! কী হয়েছিল চোরবাগানে?
কার্যত পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রশাসন এবং পুলিশের অভিযানে এখনও পর্যন্ত ১২০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুরো প্যারিসজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আকাশ ঢেকে গিয়েছে টিয়ার গ্যাস ও কালো ধোঁয়ার কুণ্ডলীতে।










