সৌদি আরবে এক ভারতীয়র প্রাণ নিল হুথিরা, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরও এক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৌদি আরবে (Saudi Arabia) হামলা যেন থামছেই না হুথিদের (Houthis)। এবার সৌদির তেলসমৃদ্ধ শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রর আঘাতে বিমানবন্দরের দাউ দাউ করে জ্বলল আগুন। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ভারতীয় সহ মোট দুজনের। এছাড়াও আহত হয়েছেন ভারত, বাংলাদেশ, ইয়েমেনের মোট 8 জন। বৃহস্পতিবারের হামলায় তড়িঘড়ি খালি করা হয় বিমানবন্দর।

ভারতীয়র প্রাণ নিল হুথিরা

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সকাল সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জোরালো হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যেই ঘটনায় তড়িঘড়ি খালি করা হয় বিমানবন্দর। ঘটনাস্থলে এক ভারতীয় সহ মোট দুজনের মৃত্যুর পাশাপাশি আহত আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।

ওই হামলার ঘটনায় বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরে আগুন লাগলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। দ্রুত আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের যা খবর, ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন: ৮৮ ম্যাচে প্রথম, টিম ইন্ডিয়ায় ফিরেই কেরিয়ারে কলঙ্ক লাগালেন ভুবনেশ্বর কুমার

হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যেহেতু ভারত, বাংলাদেশ, ইয়েমেনের মতো দেশের নাগরিকরা রয়েছেন ফলে তিন দেশের বিদেশ মন্ত্রকের তরফেই এই ঘটনায় জবাব চাওয়া হতে পারে সৌদি আরবের কাছে। একই সাথে আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই এ নিয়ে বিবৃতি জারি করতে পারে ভারতীয় বিদেশ মন্ত্রক। যদিও ইতিমধ্যেই ইরান সমর্থিত হুথিদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কূটনৈতিক মহলের একাংশ।

google button