৮৮ ম্যাচে প্রথম, টিম ইন্ডিয়ায় ফিরেই কেরিয়ারে কলঙ্ক লাগালেন ভুবনেশ্বর কুমার

Published:

Bhuvneshwar Kumar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টিম ইন্ডিয়ায় (Team India) প্রত্যাবর্তন হয়েছে অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই মাঠে নেমেছেন তিনি। তবে বল হাতে নামলেও কাজের কাজ কিছুই করে দেখাতে পারেননি অভিজ্ঞ তারকা। 4 ওভারের কোটায় বল করে একটি উইকেটও তুলতে পারেননি তিনি। উপরি পাওনা হিসেবে নো বল করে নিজের ক্রিকেট কেরিয়ারে কলঙ্ক যোগ করেছেন ভারতীয় তারকা। 88 ম্যাচে এই প্রথমবার এমনটা ঘটল ভারতীয় ক্রিকেটারের সাথে।

টিম ইন্ডিয়ায় ফিরে কেরিয়ারে কলঙ্ক লাগালেন ভুবনেশ্বর

দীর্ঘ চার বছর পর ভারতীয় দলে ফিরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেন ভুবনেশ্বর। এদিন প্রথমে ব্যাট করতে আসা কিউইদের 4 ওভার বল করে 49 রান দেন তিনি। তবে তুলতে পারেননি একটিও উইকেট। সবচেয়ে বড় কথা, এদিন নিজের তৃতীয় ওভারে বল করতে নেমে টিম শেইফার্টকে একটি নো বল করেন ভুবনেশ্বর কুমার। আর সেটাই ভুবনেশ্বরের টি-টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারে কলঙ্ক লাগিয়ে দিল।

এদিন ভুবনেশ্বরের বল ব্যাক-অফ-দ্য-স্টাম্পের দিকে গেলে সেটিকে মিডউইকেটের দিকে ঘুরিয়ে বড় শট খেলতে চেয়েছিলেন কিউই তারকা। তবে আম্পায়ার সঙ্গে সঙ্গে সেটিকে নো বল বলে ঘোষণা করেন। আর সেটাই ভুবনেশ্বর কুমারের 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে কলঙ্ক হয়ে রয়ে গেল। এর আগে 88টি টি-টোয়েন্টি ম্যাচে কখনও নো বল করেননি ভারতীয় বোলার। টি-টোয়েন্টিতে 1791টি বল করার পর 1792 নম্বর বলটি নো বল হয়ে যাওয়ায় ভারতীয় তারকার কেরিয়ারে খানিকটা লজ্জাজনক রেকর্ড জুড়ে গেল।

আরও পড়ুন: বিশ্বজয় করে ৪ পদক জয় দুর্গাপুরের মেয়ের, আরাধ্যাকে স্বাগত জানাতে যা করলেন স্থানীয়রা

উল্লেখ্য, এর আগে শেষবারের মতো 2022 সালের 22 নভেম্বর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন ভুবনেশ্বর কুমার। এরপরই ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তাঁর জন্য। যদিও অজিত আগরকর প্রধান নির্বাচকের পদ থেকে সরে যেতেই ফের টিম ইন্ডিয়ায় ফিরলেন ভারতীয় তারকা। বলে রাখি, টি-টোয়েন্টি ক্রিকেটে নো বল ছাড়া সর্বাধিক ওভার করা বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। 299.3 ওভারে একটিও নো বল করেননি তিনি।

google button