অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি মেটা (Meta)-র সিইও মার্ক জাকারবার্গের (Mark Zuckerberg) কেনা এক বিলাসবহুল প্রাসাদ নিয়ে সমাজ মাধ্যমে চর্চা চলছে। শোনা যাচ্ছে, এই প্রাসাদটির মূল্য প্রায় ৩০ মিলিয়ন ইউরো বা ভারতীয় মুদ্রায় ৩৩৫ কোটি টাকা। আয়ারল্যান্ডের দক্ষিণ-পূর্বে প্রান্তে অবস্থিত জাকারবার্গের এই নতুন বাড়িটির নাম ‘স্ট্র্যাঙ্কলি ক্যাসেল’ (Strancally Castle)। এই সম্পত্তির সাথে যুক্ত রয়েছে বিশাল ৪৪০ একরের জমিও। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান সপ্তাহ খানেক আগেই এই প্রাসাদটি কিনেছেন, কিন্তু বাড়ির চুক্তিটি এখনও আয়ারল্যান্ডের সম্পত্তির প্রাইস রেজিস্টারে নথিভুক্ত হয়নি। কী রয়েছে এই ৩৩৫ কোটির বিলাসবহুল প্রাসাদে? আসুন জেনে নেওয়া যাক।
স্ট্র্যাঙ্কলি ক্যাসেলে কী কী বিশেষত্ব রয়েছে?
ব্ল্যাকওয়াটার ভ্যালির একটি নদীর তীরে অবস্থিত জুকারবার্গের স্ট্র্যাঙ্কলি ক্যাসেলটি উনবিংশ শতাব্দীর গথিক শৈলীতে নির্মিত হয়েছিল। স্ট্র্যাঙ্কলি ক্যাসেলটি ১৮৩০ সালের দিকে কনজারভেটিভ পার্টির তৎকালীন সংসদ সদস্য জন কাইলির জন্য তৈরি করা হয়েছিল। ব্রায়ান ডি ব্রেফনি এবং রোজমেরি ফোলিওটের বই ‘দ্য হাউসেস অফ আয়ারল্যান্ড’ অনুসারে, প্রসাদটি পেন ব্রাদার্স ডিজাইন করেন এবং এটি সুবিশাল ১৬,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত।
Mark Zuckerberg has bought an Irish castle and accompanying 440-acre estate, adding to his vast property portfolio.
The price has not been disclosed, but the Gothic Revival castle and its estate could have fetched between €20m (£17.1m) and €30m, according to The Irish Times,… pic.twitter.com/Iyi0aey755
— The Telegraph (@Telegraph) August 21, 2026
প্রাসাদটি এতটাই বড় যে রান্নাঘর থেকে খাবার ঘরে দ্রুত হেঁটে যেতেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে বলে শোনা যায়। তবে, মার্ক জুকারবার্গের নতুন ক্যাসেলের প্রকৃত মূল্য এই মুহূর্তে কত, তা এখনও স্পষ্ট নয়। এর আনুমানিক মূল্য ২২৩ থেকে ৩৩৫ কোটি টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে, মার্ক জুকারবার্গের এই প্রাসাদ মেটার ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। মেটার সিইও-র এক মুখপাত্র জানিয়েছে যে, নতুন এই প্রাসাদটি নিয়ে জুকারবার্গ ও তার পরিবার খুবই উচ্ছ্বসিত।
আরও পড়ুন: মা-বাবাকে অসম্মান করলেই সম্পত্তির অধিকার হারাবে সন্তান, ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের
জানিয়ে রাখি, বছর ২৫ আগে প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি, র্যাব ক্যাপিটালের (RAB Capital)-এর সহ-প্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি এবং তার স্ত্রী জিয়ানকার্লা এই ক্যাসেলটি কিনেছিলেন। তাঁরা জানিয়েছেন যে, ২৫ বছরের অনেক স্মৃতি বুকে ধরে রেখে ভালোবাসার সাথে তাঁরা এই ক্যাসেল ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি, স্ট্র্যাঙ্কলি ক্যাসেলকে পুনরুদ্ধার করা ও এর রক্ষণাবেক্ষণ করার সুযোগ পেয়েও তাঁরা কৃতজ্ঞ বলে জানান। তাঁরা আশা রাখেন মার্ক এবং তাঁর পরিবার এই সম্পত্তি ও তার চারপাশের জমির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে বিনিয়োগ করে তাঁদের রক্ষণাবেক্ষণের এই ধারাকে অব্যাহত রাখবেন। শোনা যাচ্ছে, মার্ক জাকারবার্গ তার স্ত্রীর সাথে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকবেন, শুধুমাত্র আয়ারল্যান্ড ভ্রমণের সময় স্ট্র্যাঙ্কলি ক্যাসেলটি ব্যবহার করবেন।










