“ভারত, ইজরায়েলের সব পারমাণবিক অস্ত্র কেড়ে শক্তিহীন করে দেব!” হুঙ্কার পাকিস্তানের

Published:

Pakistan Threat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফাঁকা আওয়াজ দেওয়া পাকিস্তানের (Pakistan) চিরকালের অভ্যাস! সেই অভ্যাস ধরে রেখেই ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমের দেশের এক জনপ্রিয় সাংবাদিক (Pakistan Journalist Threats)। তবে এবার শুধু ভারত (India) নয়, হুঁশিয়ারি দিলেন নয়া দিল্লির বন্ধুদের ইজরায়েলকেও। মূলত ভারত এবং ইজরায়েল দুই দেশের পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে এক আজব মন্তব্য করতে শোনা গিয়েছে পাকিস্তানের এক টিভি চ্যানেলের সাংবাদিক হামিদ মীর। তাঁর দাবি, আরেকবার যুদ্ধ হলে পাকিস্তান ভারত এবং ইজরায়েলের সমস্ত পারমাণবিক অস্ত্রশস্ত্র কেড়ে নেবে!

বিরাট মন্তব্য পাকিস্তানি সাংবাদিকের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানের সাংবাদিক হামিদের ইউটিউব চ্যানেলের একটি ক্লিপ। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, অপারেশন বানিয়ান-উল-মারসুস পার্ট 2 শুরু হয়ে গেলেই পাকিস্তান ভারত এবং ইজরায়েলকে পারমাণবিক অস্ত্র শূন্য করে দেবে।” তাঁর দাবি, পাকিস্তান এবার যুদ্ধ করলে ভারত এবং ইজরায়েলের সমস্ত পারমাণবিক অস্ত্রশস্ত্র দখল করবে। তাতে দুই দেশ হয়ে পড়বে পরমাণু অস্ত্র শূন্য।

দিনের আলোতে স্বপ্ন দেখে আজগুবি মন্তব্য করার অভ্যাস পাকিস্তানি সাংবাদিকের বহু আগেকার! এর আগে হামিদ মীর জানিয়েছিলেন, প্যারিসে একটি সম্মেলনে ফ্রান্সের নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন লনে নাকি তাঁকে জানিয়েছিলেন, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের তুলনায় পাকিস্তানের বিমান কৌশল অনেক বেশি উন্নত এবং শক্তিশালী ছিল। রাডারের সমস্যার জন্য চিনকে দায়ী করার সাথে সাথে তিনি এও জানিয়েছিলেন, পাকিস্তানের বিমান বাহিনী নাকি অপারেশন সিঁদুরে ভারতের একাধিক বিমান ভূপাতিত করেছে।

 

আরও পড়ুন: হিন্দুদের অনুষ্ঠানে ‘মুসলিম’দের প্রবেশে নিষেধাজ্ঞা, ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

সবচেয়ে মজার বিষয়, পাকিস্তানের ওই সাংবাদিক নানান মন্তব্য করলেও ফ্রান্সের নৌ বাহিনী এই ধরনের মন্তব্যকে সম্পূর্ণ ভুয়ো এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছিল। যদিও পরবর্তীতে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি পাকিস্তানের ওই সাংবাদিককে। বলাই বাহুল্য, এর আগে ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দিলে বেশ কয়েকবার নরমে গরমে নয়া দিল্লিকে হুঁশিয়ারি দিতে সোনা গিয়েছিল এই পাকিস্তানি সাংবাদিককেই।