বেতন নরেন্দ্র মোদির থেকে ১৩৭ গুণ বেশি, আরও আয় বাড়ল বিশ্বের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রীর

Published:

pm salary

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বর্তমান মাসিক বেতন প্রায় 1 লাখ 66 হাজার টাকা। বছরের হিসেবে সেই পরিমাণটা প্রায় 19 লাখ 92 হাজার। তবে যদি প্রধানমন্ত্রী মোদির বেতনের সাথে বিশ্বের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রীর (Singapore PM Salary) বেতনের তুলনা করা যায় তাতে দেখা যাবে আকাশ-পাতাল তফাৎ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের লরেন্স ওং। তাঁর বেতন বিশ্বের বহু রাজনৈতিক নেতাদের তুলনায় কয়েকশ গুণ বেশি! সবচেয়ে বড় কথা, সম্প্রতি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন আরও 60 শতাংশ বেড়েছে! সেই সাথে বেড়েছে দেশটির অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের আয়ও।

লরেন্সের বেতন প্রধানমন্ত্রী মোদির 137 গুণ

চিরকালই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন G7 নেতাদের তুলনায় বেশি। যার কারণে একটা বিতর্ক ছিল প্রথম থেকেই। যদিও সিঙ্গাপুর সরকার যুক্তি দেখিয়ে এসেছে, অধিক বেতন মেধাবী বা জ্ঞানী ব্যক্তিদের রাজনীতিতে আসতে আগ্রহী করে তুলবে। কিন্তু তা সত্ত্বেও কমেনি বিতর্ক। এমতাবস্থায়, ফের বেতন বৃদ্ধির ঘোষণা করল সিঙ্গাপুর প্রশাসন। আর এই বেতন কাঠামো সংশোধনের ফলে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন এক ধাক্কায় বেড়ে গেল প্রায় 60 শতাংশ।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ওং নিজে জানিয়েছেন, সিঙ্গাপুর সরকার বেতন কাঠামো সংশোধন করায় তাঁর বেতন 2.2 মিলিয়ন সিঙ্গাপুর ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 16.5 কোটি টাকা থেকে বেড়ে 3.6 মিলিয়ন সিঙ্গাপুর রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রাতে 27 কোটি টাকা হতে চলেছে। সাম্প্রতিক বছরগুলিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতনের এমন ঊর্ধ্বমুখী গ্রাফ অবাক করে দিয়েছে বিশ্বের বহু নেতাকে।

 

যে কথা না বললেই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বর্তমান বেতন যেখানে প্রতিমাসে 1 লাখ 66 হাজার টাকা সেই পর্বে বিশ্বের সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী মাসে বেতন পান প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি। বছরের হিসাব করলে প্রধানমন্ত্রী মোদী বেতন পান 19 লাখ টাকার বেশি যেখানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন 27 কোটি টাকা হতে চলেছে। এক কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে 137 গুণ বা তারও বেশি বেতন পান লরেন্স ওং।

আরও পড়ুন: শিক্ষক দিবসের খাওয়া নিয়ে অশান্তি জলপাইগুড়িতে, ছাত্রদের মারে মাথা ফাটল হেড মাস্টারের

প্রসঙ্গত, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পাশাপাশি উপ-প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীদের প্রত্যেকের বেতন বেড়েছে। তবে বেতন বৃদ্ধি পেলেও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু মন্ত্রীই নিজেদের আয়ের একটা অংশ জনকল্যাণে বিলিয়ে দেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স জানিয়েছেন, বেতন বৃদ্ধি নিয়ে অনেকের মনেই ক্ষোভ রয়েছে সেটা তিনি স্বীকার করেন। তবে বেতনে যে অর্থটুকু বাড়তে চলেছে সেই সবটাই সাধারণ মানুষের স্বার্থে কাজে লাগাবেন তিনি।