শিক্ষক দিবসের খাওয়া নিয়ে অশান্তি জলপাইগুড়িতে, ছাত্রদের মারে মাথা ফাটল হেড মাস্টারের

Published:

Jalpaiguri

প্রীতি পোদ্দার, কলকাতা: হুলুস্থুল কাণ্ড জলপাইগুড়িতে (Jalpaiguri), শিক্ষক দিবসের খাওয়ানো (Teachers’ দেয় Feast) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল স্কুলে। ছাত্রদের মারে রীতিমত মাথা ফাটল প্রধান শিক্ষকের (Students Beaten Head Teacher), এমনকি মাড়তে মাড়তে স্কুলের প্রধান শিক্ষককে স্কুল থেকে বাড় করে দেয় ছাত্ররা। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ নিয়ে রণক্ষেত্র বেঁধে গিয়েছে গোটা স্কুলে। এদিকে জলপাইগুড়ির স্কুলের এই দৃশ্য কার্যত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত শনিবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। সেই দিন হাফ ছুটি থাকে, তাই ওইদিন আর বিশেষ কিছু খাওয়াদাওয়া হয়নি জলপাইগুড়ি জেলা স্কুলে। ছাত্রদের দাবি, ওই দিনই প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই তাদের আশ্বাস দিয়েছিলেন যে মঙ্গলবার মিড ডে মিলে স্পেশাল মেনু থাকবে। এরপর গতকালই শিক্ষক দিবসের বিশেষ খাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়ি জেলা স্কুলে। অভিযোগ ওঠে স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের নাকি খাওয়ানোর ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে ধরা হয়নি। তাতেই শিক্ষকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছিল কয়েকজন পড়ুয়া। কিন্তু পরে নাকি সেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।

প্রধান শিক্ষকের মাথা ফাটাল ছাত্ররা

যদিও ছাত্রদের অভিযোগ, ঝামেলা অশান্তি হওয়ায় প্রধান শিক্ষকের মারে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। এদিকে ছাত্রদের মারে মাথা ফাটল ওই স্কুলের প্রধান শিক্ষকের। স্কুলেও ভাঙচুর চলে বেশ কিছুক্ষণ ধরে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রদের তাড়া খেয়ে সামনে ছুটছেন প্রধান শিক্ষক। পিছনে ছুটছে স্কুলেরই একদল ছাত্র। তারপর পিছন থেকে সজোরে ধাক্কা মারায় সোজা মাটিতে আছড়ে পড়লেন প্রধান শিক্ষক। কয়েকদিন শিক্ষক কোনও ক্রমে দৌড়ে গিয়ে তাঁকে টেনে তুলছেন। ততক্ষণে প্রধান শিক্ষকের মাথা থেকে রক্ত পড়ছে।

পুলিশের গাড়ি আটকে রাখা হয়

স্কুলের এই ঝামেলা অশান্তি নিয়ে আবার কয়েকজন ছাত্রদের অভিযোগ ছিল, এদিন নাকি শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হয়েছিল কয়েকজন ছাত্র, উঁকিঝুঁকিও মারা হচ্ছিল। তাদের অভিযোগ, খাবারের জায়গায় প্রবেশ করায় হঠাৎ চড়াও হন প্রধান শিক্ষক। ছাত্রদের মারধর করতে শুরু করেন তিনি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জখম প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়ে ওই ছাত্রেরা। শেষে বিশাল পুলিশ বাহিনী ও উচ্চপদস্থ কর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহত প্রধানশিক্ষককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা বিকাশ ভবনের

প্রসঙ্গত, শিক্ষক দিবসের খাওয়া দাওয়াকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন অপ্রত্যাশিত ও হিংসাত্মক ঘটনায় রীতিমত হতবাক ও লজ্জিত সকলে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে এবং কোন কোন ছাত্র এই সরাসরি মারধরের সঙ্গে যুক্ত ছিল, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে চিহ্নিত করার কাজ করছে। অন্যদিকে আবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগে সরব হয়েছেন অভিভাবকরাও। তবে ওইদিনের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত প্রধান শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।