সাদা জামায় কালির দাগ? ঝটফট মুছে ফেলুন এই উপায়ে

Published:

Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: কম বেশি অনেকেরই অভ্যাস থাকে, বুক পকেটে পেন রাখার, দেখতেও বেশ সপ্রতিভ লাগে। এছাড়াও কাজের সময় তাড়াহুড়োতে পেন পাওয়া যায় না, তাই চটজলদি খুঁজে পেতে অনেকেই বুক পকেটে পেন রাখে। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। মাঝেমাঝেই কলমের কালির দাগ (Ink Stain) পড়ে যায় জামায়। সেক্ষেত্রে সাদা জামা হলে তো মাথায় বাজ পড়ার মত অবস্থা, তবে চিন্তা নেই ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই (Cleaning Tips) এই কালির দাগ সহজেই তুলে ফেলা যাবে।

কালির দাগে নষ্ট হয়ে যায় কাপড়ের সৌন্দর্য

অফিসগামী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিদিন পেন ব্যবহারের দরুন কালি জামাকাপড়ে লেগে যায় যা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এই দাগগুলো কেবল ধুয়ে ফেললেই চলে যায় না, উল্টে প্রিয় শার্ট ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সাদা শার্টে আবার কালি পড়লে দেখতেও বেশ জঘন্য লাগে। তাই এবার সেই দাগ তুলে ফেলুন ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে। বিস্তারিত আলোচনা করা হল আমাদের আজকের এই প্রতিবেদনে।

টুথপেস্ট

শার্টে পেনের দাগের ওপর টুথপেস্ট লাগান। এরপর সেটিকে টুথব্রাশ দিয়ে ভালো করে ঘষুন, এরপর ঠান্ডা জলে দাগের জায়গাটি ধুয়ে ফেলুন। কিছুক্ষণ পর ওই একই জায়গায় তরল সাবান দিয়ে দ্বিতীয়বার ধুয়ে ফেলুন। তারপর ধোয়া কাপড় রোদে শুকাতে দিন। দেখবেন এটি দাগ দূর করে দেবে। তবে কেউ যদি টুথপেস্ট ব্যবহার করতে না চান সে ক্ষেত্রে ডেটল লিকুইডটি ঢেলে দিতে পারেন দাগের ওপর এবং কিছুক্ষণ ঘষাঘষি করার পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট পর জলের মধ্যে ধুয়ে মেলে দিন।

ভিনিগার ও কর্নস্টার্চ

জামার উপর কালীর দাগ মুছতে ভিনিগার এবং কর্নস্টার্চ দারুণ কাজ করে। সেক্ষেত্রে ১ চামচ কর্নস্টার্চ এবং ১ চামচ ভিনিগার মিশিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন, তারপর ঠান্ডা জল ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন, পোশাক রোদে শুকাতে দিন। তাহলে দেখবেন আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে দাগ।

আরও পড়ুন: টাইলসের কালো ছোপ দূর করতে ব্যবহার করুন এই ৪ ঘরোয়া উপায়

নেইল পলিশ রিমুভার

শুধু নেইল পলিশ নয়, রিমুভার দিয়ে পোশাক থেকে পেনের কালির দাগও দূর করা যাবে নিমেষে। সেক্ষেত্রে কালি লাগা অংশে খানিকটা রিমুভার ভাল করে ঘষে নিলেই দাগ উঠে যাবে। এছাড়াও হেয়ার স্প্রে দিয়ে পোশাক থেকে কলমের কালি দূর করা যায় সহজেই। এর জন্য কিছুক্ষণ হেয়ার স্প্রে করে নিন। দেখবেন অনেকটাই উঠে যাবে দাগ।

নুন

সাদা শার্ট বা পোশাক থেকে পেনের কালির দাগ তুলতে নুন বেশ কার্যকরী। সেক্ষেত্রে পোশাকের যে অংশে কালি লেগেছে সেই জায়গায় নুন মাখিয়ে রাখুন। তার পর ব্রাশ দিয়ে ভালো করে ঘষুন, এরপর জল দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিন, দেখবেন দাগ উঠে গিয়েছে।

আরও Clothes Ink Pen