কালি জমছে গ্যাসের বার্নারে, এইভাবে পরিষ্কার করে ফেলুন ঝটপট

Published:

Cleaning Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে কম বেশি সকলের বাড়িতেই এখন গ্যাস সিলিন্ডার রয়েছে, উনুনের ব্যবহার এখন কেউ করে না বললেই চলে। শ্বাসকষ্টের অসুবিধা না থাকলেও দীর্ঘদিন গ্যাসে রান্না করার ফলে কালি পরে যাচ্ছে বার্নারে (Gas Burner)। আর তাতেই বার্নারের শিখা বা স্পার্ক দুর্বল হয়ে যাচ্ছে, রান্না হতে অনেক বেশি সময় লাগছে এবং প্রচুর এলপিজি গ্যাস অপচয় হচ্ছে। তবে চিন্তা নেই, এই বার্নার খুব সহজ পদ্ধতিতেই পরিষ্কার (Cleaning Tips) করা যাবে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই, চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বেশি রান্না করলেই পুড়ে যায় বার্নার

সকলেই রান্না করার পর প্রতিবার গ্যাস পরিষ্কার করেন। কিন্তু খুব কমজন গ্যাসের বার্নার নিয়মিত পরিষ্কার করেন আর তাতেই হয়ে যায় সমস্যা। তেল, কালি পরে গ্যাসের বার্নারের ছিদ্রগুলো রীতিমত বন্ধ হয়ে যায়। ফলে আঁচ ঠিকমতো বেরোয় না। এমনকি অনেক মাজা ঘষা করতেও এনার্জি নষ্ট হয়। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশ কয়েকটি টিপস নিয়ে হাজির হয়েছে যেখানে জানানো হবে কীভাবে চটজলদি গ্যাসের বার্নার থেকে ময়লা তুলবেন। রইল বিস্তারিত…

বার্নার পরিষ্কার করার টিপস

  • বার্নারের যেসব জায়গায় খুব শক্ত ময়লা জমে আছে, সেখানে সামান্য নুন বা লেবুর খোসা দিয়ে খানিকক্ষণ ঘষে নিন। এতে ছিদ্রগুলো সম্পূর্ণ খুলে যাবে এবং তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • হজমের জন্য ENO ব্যবহার করে থাকি আমরা, সেই ENO দিয়েও পরিষ্কার করা যাবে বার্নার। এর জন্য প্রথমে গরম জল ও লেবুর রসের মিশ্রণে ময়লা বার্নারটি রেখে ওপর থেকে ধীরে ধীরে ENO ছড়িয়ে দিন। দেখবেন ১৫-২০ মিনিট পর সেই বার্নারটি পরিষ্কার হয়ে গিয়েছে।

আরও পড়ুন: সাদা জামায় কালির দাগ? ঝটফট মুছে ফেলুন এই উপায়ে

  • পোড়া বার্নার পরিষ্কার করতে, প্রথমে একটি পাত্রে জল ভালভাবে গরম করে নিতে হবে। তারপর এতে খোসা-সহ কিছু লেবুর টুকরো, আধ চা চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ ডিশ ওয়াশিং লিক্যুইড এবং আধ চা চামচ লবণ একে একে দিয়ে একটি তরল প্রস্তুত করুন। তারপর সেই তরল দিয়ে ভালো করে বার্নার ঘষুন, ব্যাস তাহলেই পরিষ্কার হয়ে যাবে পোড়া বার্নার।
  • ভিনিগার দিয়েও পোড়া বার্নার পরিষ্কার করা যায়। এর জন্য প্রায় আধ ঘন্টা বার্নার ভিনিগার মিশ্রিত জলে ভিজিয়ে রাখুন। তারপর অপ্রয়োজনীয় টুথব্রাশ বা স্ক্রাব দিয়ে ভালো করে ঘষলে বার্নারের ময়লা দূর হয়ে যাবে।
আরও Gas Burner Kitchen