প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকেরই কাজের ব্যস্ততার কারণে রান্না করতে দেরি হয়ে যায়, তার উপর থেকে অফিসের একাধিক চাপ। তাই সব চাপ সামলানো খুব কঠিন হয়ে যায়। সেই কারণে অনেকেই আগের দিন রাতে সব্জি (Chopped Vegetable) কেটে রাখে (Kitchen Tips), এতে কাজের তাড়াহুড়ো পড়ে না দিনের দিন। কিন্তু সমস্যা অনেক সময় কেটে রাখা সবজি পচে যায়। চিন্তা নেই, আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে কয়েকটি ঘরোয়া ট্রিকস নিয়ে।
কেটে রাখা সব্জি পচে যাচ্ছে
মশলা বাটা থেকে শুরু করে আনাজ কাটা, সবটাই নিজের হাতে করতে হয় কয়েকজনকে। আর এসব করে আবার ছুটতে হয় অফিস। তাই অনেকসময় কেউ বেশি করে রান্না করে রাখেন আগেরদিন, আবার অনেকে আগে কেটে রাখে সবজি। কিন্তু কাটা সব্জি ফ্রিজে রাখলেও কীভাবে দীর্ঘ দিন টাটকা এবং তাজা রাখবেন সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
কেটে রাখা সব্জি সংরক্ষণের উপায়
- আলু, কুমড়ো, বিন্স, গাজর, টমেটো, কলা, শাক, অ্যাভোকাডো এই সব্জি গুলো কেটে রাখলে প্রতিটি আলাদা পাত্রে রেখে দিতে হবে। যদি ভুলেও একসঙ্গে রাখেন তাহলে সেগুলি পচে যেতে পারে। অবশ্যই সেগুলি হাওয়া ঢোকে না এমন বাক্সে ভরে রাখতে হবে। কারণ কেটে রাখা সব্জিগুলি হাওয়ার সংস্পর্শে এসে নষ্ট হয়ে যেতে পারে।
- বাঁধাকপি, ফুলকুপি, ব্রকোলি কেটে নিয়ে হালকা ভেজে নিয়ে তা টিস্যু পেপারে মুড়ে রেখে দিন ফ্রিজে। এছাড়াও রাখতে পারেন ভেজা কাপড়ের মুড়ে। অন্যদিকে কুমড়োর বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবং তা জল ঝরিয়ে শুকনো করে তারপর এয়ার টাইট কন্টেনারে রাখুন।
আরও পড়ুন: কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে খাবেন না এই খাবার
- সব্জি কাটার পর আর ধোবেন না। এতে সব্জির নিজস্ব আর্দ্রতা নষ্ট হয়ে যায়। পচে যাওয়ারও আশঙ্কা থাকে। আর সেটি বেশিদিন টাটকা থাকে না। এমনকি ভেজা ছুরি কিংবা বটি দিয়েও সব্জি কাটবেন না। এবং সব্জি কাটার পর সেগুলি ভেজা কোনও পাত্রে রাখবেন না। সেক্ষেত্রে শুকনো পাত্রে সব্জি কেটে রাখুন।
- আনেকেই আদা-রসুনের পেস্ট বানিয়ে রেখে দেন। এর জন্য পেঁয়াজ, রসুন খোসা ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। তবে পেঁয়াজ ১ দিনের বেশি ফ্রিজে রাখবেন না। এমনকি যে কোনও শাক যেমন পালং শাক, মেথি শাক, ধনেপাতা কেটে রাখার সময় শুধুই পাতা ছিঁড়ে নেবেন। চাইলে ধনেপাতা কাগজে মুড়ে রাখবেন, এতে অনেকদিন পর্যন্ত ভাল থাকে।










