কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে খাবেন না এই খাবার

Published:

Health Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়মিত অস্বাস্থ্যকর অভ্যাসের জেরেই বেড়েই চলেছে রোগের সমস্যা (Health Tips)। হার্ট অ্যাটাক, টিউমারের মত ভয়ংকর রোগের মতোই অহরহ বাড়ছে কিডনির (Kidney) সমস্যা। সমীক্ষায় দেখা গিয়েছে বেশ কিছু খাবারের অনিয়মের জন্য অনেকেরই কিডনিতে পাথর জমছে। জলশূন্যতা, শরীরে ক্যালসিয়াম ও অক্সালেটের ভারসাম্যহীনতা, অতিরিক্ত লবণ এবং অন্যান্য কারণও বাড়ছে এই সমস্যা।

বাড়ছে কিডনির সমস্যা

প্রায়শই বলা হয় যে কাঁচা সবজি শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর অজস্র উপকারিতা রয়েছে। বলা হয়, এইসব খাবার খেলে শরীর ফিট থাকে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কিন্তু জানেন কি নির্দিষ্ট কিছু খাবার একসঙ্গে খেলে নাকি কিডনিতে পাথর হতে পারে। চলুন একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক কী কী খাওয়া জরুরি এবং কী কী নয়।

পালং শাক

পালং শাকে উচ্চ মাত্রায় অক্সালেট থাকে, তাই যাদের ক্যালসিয়াম অক্সালেট পাথর হওয়ার ঝুঁকি রয়েছে, তাদের পালং শাক খাওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তবে সম্পূর্ণ বন্ধ না করলেও অল্প অল্প মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।

আরও পড়ুন: বর্ষায় ফ্রিজের সংরক্ষিত সবজি পচে যাচ্ছে? মেনে চলুন এই নিয়ম

নুন

হাই প্রেশার রোগীদের অতিরিক্ত নুন যেমন গ্রহণ করা উচিত নয় ঠিক তেমনই যাদের কিডনির সমস্যা রয়েছে তাঁদের আরও পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। তাই, খাদ্যে নুনের পরিমাণের দিকে নজর দিতে হবে।

জল

শরীর স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব কম জল পান করলে প্রস্রাব আরও ঘন হয়ে যেতে পারে এবং ইউরিনের মধ্যে থাকা কিছু উপাদান কিডনিতে পাথরে পরিণত হতে পারে। তাই বেশি করে জল পান করতে হবে