প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকে রাত অবধি নানা কাজে ব্যস্ত থাকতে হয় কম বেশি সকলকে, তাই বাজারের ঝামেলা ঝক্কি কমাতে অনেকেই একবারে গোটা সপ্তাহের শাক সবজি (Vegetables) কিনে রাখে। এদিকে অনেক বাজার একসঙ্গে করে রাখলে সবজি নষ্ট হয়ে যায়, শুধু কি তাই টাটকা ভাবটাই যেন উবে যায়। তবে চিন্তা নেই, ঘরোয়া কিছু টোটকা (Kitchen Tips) ট্রাই করলেই ফ্রিজে (Fridge) রাখা সবজি ফিল কিছুই পচবে না, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
বর্ষায় বেশি সবজি পচে যায়
শ্রাবণ মাস চলে গেলেও এখনো থামেনি বৃষ্টি, এদিকে অতিরিক্ত আর্দ্রতার কারণে বেশিদিন ফ্রিজে সবজিও ভালো থাকছে না। প্লাস্টিকে থাকলে ভেতরে জল জমে ছত্রাক জন্মায়, এছাড়াও দুর্গন্ধ ছড়ায় ফ্রিজে। এদিকে দিনের পর দিন শাক সবজির দাম চড়ছে, অনেকেই এই নিয়ে চিন্তা করে। তাই বর্ষাকালে এগুলোকে আরও বেশিদিন তাজা রাখার জন্য কিছু উপায় নিয়ে এসেছে আমাদের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক –
কী কী উপায় মেনে চলবেন?
- পিচ্ছিল জাতীয় সবজি যেমন ঢেঁড়স, টমেটো এগুলি অতিরিক্ত আর্দ্রতার কারণে দ্রুত পচে যেতে পারে। তাই সেগুলি কখনও ধুয়ে ফ্রিজে রাখবে না। সেটা সবসময় কাগজের ব্যাগ বা সুতির কাপড়ে মুড়ে রাখলে তা বেশিদিন তাজা থাকে। অন্যদিকে শুধুমাত্র পুরোপুরি পাকা টমেটোই ফ্রিজে রাখা উচিৎ। এবং কাঁচা টমেটো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা উচিৎ।
- ফুলকপি, বাঁধাকপি এবং মাশরুমের মাঝে ছত্রাক পড়ার ঝুঁকি বাড়াতে পারে। তাই সেক্ষেত্রে বায়ু চলাচলের জন্য ফুলকপি, বাঁধাকপি এবং মরশুমকে শুকনো অবস্থায় ছিদ্রযুক্ত ব্যাগে রাখা উচিৎ। নইলে দ্রুত ছত্রাক ধরে এবং রং কালো হয়ে যায়।
আরও পড়ুন: আটা না ময়দা, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা? জানুন বিস্তারিত
- আদা, রসুন, আলু, টমেটো, পেঁয়াজের মতো সব্জি ফ্রিজে রাখার দরকার নেই। এগুলো ফ্রিজ ছাড়া ঘরের তাপমাত্রাতেই বরং বেশি ভালো থাকে। ফ্রিজে রাখলে এগুলো স্বাদ বদলে যায়। সেগুলি ঝুড়িতে রেখে দিতে পারেন। তবে যাতে রোদ না পরে খেয়াল রাখবেন।
- তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে এরকম সবজি তাড়াতাড়ি রান্না করে ফেলার চেষ্টা করুন। এছাড়াও শাক, ধনেপাতার আঁটি থেকে রাবার ব্যান্ড খুলে ফ্রিজে রাখতে হবে না হলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে।










