না গলিয়ে ঝরঝরে ভাত রান্না করুন এইভাবে, রইল টিপস

Published:

How To Cook Rice

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকের কাছে ভাত রান্না (How To Cook Rice) করা সবচেয়ে সহজ কাজ হলেও অনেকেই আবার ভাত রান্না করতে গিয়ে মাঝেমাঝে বেকায়দায় পড়ে যান। ঝরঝরে ভাত তো হয় না, উল্টে গলে যায় ভাত (Rice Cooking Tips)। এমন চটচটে ভাত খেতে কারোরই ভাল লাগে না। তাই আজ আমাদের প্রতিবেদন নিয়ে এসেছে ঝরঝরে ভাত রান্না করার বেশ কয়েকটি টিপস।

কীভাবে করবেন ঝুরঝুরে ভাত?

  • প্রথমেই প্রয়োজনমতো চাল নিয়ে পরিষ্কার জল দিয়ে ২-৩ বার ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চালটিকে রান্না করার আগে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি হাঁড়িতে চালের পরিমাণ অনুযায়ী জল গরম করতে দিন। সাধারণত এক কাপ চালে দেড় থেকে দুই কাপ জল ব্যবহার করা যেতে পারে। যদিও জলের পরিমাণটা নির্ভর করে চালের ধরন অনুযায়ী।
  • বেশি জল অনেক সময়ে ভাত জল জলে করে দেয়। তাই মাপ অনুযায়ী জল দিলে ভাত ঝুরঝুরে হবে। লেগে লেগে থাকবে না। অন্যদিকে ভুলেও খুব বেশি আঁচে ভাত রান্না করবেন না। হালকা আঁচে ভাত রাঁধতে হবে। ভাত রাঁধা হয়ে গেলে গ্যাস বন্ধ করে আরও ৫-১০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ভাতের অতিরিক্ত বাষ্প বেরিয়ে যায় এবং চালের দানাগুলি সুন্দরভাবে আলাদা থাকবে। তাহলেই দেখবেন ভাত ঝুরঝুরে হবে।

আরও পড়ুন: হালুয়া বাদ দিন, গাজরের পরোটা খেয়েছেন? বানান এভাবে

ভাত বেশি গলে গেলে কী করণীয়?

  • যদি মনে হয় ভাত বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে তার উপর তিন-চারটি পাউরুটি টুকরো করে দিয়ে দিন এবং ঢাকা বন্ধ করে দিন, তারপর পাত্রটি আবার গ্যাসের উপর রেখে মিনিট দুয়েক রেখে নিন। দেখবেন পাউরুটি ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নিয়েছে।
  • পাউরুটি বাড়িতে না থাকলে ব্যবহার করতে পারেন নুন। ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে সেই পাত্রে একটি ছোট বাটি করে নুন রেখে পাত্রটির মুখ ঢেকে দিতে পারেন। এতে ভাতের মধ্যে থাকা অতিরিক্ত জল শুষে নেবে নুন। ভাত হয়ে যাবে একেবারে ঝরঝরে।
আরওCookingRice
google button