সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ নভেম্বর, শনিবার। অভিষেকের বিরুদ্ধে FIR, ভয়াবহ বিস্ফোরণ, NDA-র শক্তিবৃদ্ধি….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) আরও এক দল যোগ দিচ্ছে এনডিএতে
এবার লোকসভায় আরও শক্তিশালী হতে চলেছে নরেন্দ্র মোদীর এনডিএ জোট। সীমানা পুনঃনির্ধারণের ডিলিমিটেশন বিলের উপর বেশ কয়েকটি বিরোধী দল এবার মোদী সরকারকেই সরাসরি সমর্থন জানাতে চলেছে। ইতিমধ্যেই স্ট্যালিনের ডিএমকে তাদের সমর্থন জানাবে বলে জানিয়েছে। তবে এবার শরদ পাওয়ারের এনসিপি সরাসরি এই বিলটিকে সমর্থন জানাচ্ছে বলেই খবর। সব মিলিয়ে এনডিএ’র মোট সমর্থন দাঁড়িয়েছে ৩৫৪। তবে এখনও পর্যন্ত ৬ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) অভিষেকের বিরুদ্ধে এফআইআর-র পথে রাজ্য সরকার
শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের এক থানার অন্দরমহলের একটি ভিডিও প্রকাশ করেছেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেছেন যে রাজ্যের থানার ভেতরে পুলিশকে ব্যবহার করেই হলফনামা তৈরি করেছে ঋতব্রত শিবির। এমনকি সিভিক ভলেন্টিয়ার এবং থানার ইন্সপেক্টরদের দিয়ে বেআইনি কাজ করানো হয়েছে। তবে ওই ভিডিওকে এআই দাবি করে অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে রাজ্য সরকার। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) বন্দে ভারতের খাবারে মরচে ধরা বোল্ট
বন্দে ভারতের খাবার এবার শিরোনামে। এই ট্রেনে ভ্রমণরত এক যাত্রীকে ব্রেকফাস্ট দেওয়া হয়। তবে সেই ব্রেকফাস্টের মধ্যেই মরচে ধরা একটি লোহার বোল্ট খুঁজে পান ওই যাত্রী। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে ব্যাঙ্গালোর থেকে বেলাগাভিগামী বন্দে ভারত এক্সপ্রেসে। যাত্রীটি বড়া এবং বোল্টটির ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন যে বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে বোল্ট পাওয়া খাবারের ক্ষেত্রে একটি বড় ত্রুটি। তবে এরপর আইআরসিটিসির তরফ থেকে ক্ষমা চাওয়া হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) রামপুরহাটে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু মহিলার
মেডিকেলের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছিল মেয়ে। তবে পরদিন সকালে ছাদে কাপড় মেলতে গিয়েই ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ তারের সংস্পর্শে মৃত্যু হয়েছে তাঁর মা রামপুরহাটের বাসিন্দা মল্লিক ঘোষের। এদিকে মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন ওই মৃতার মাও। জানা গিয়েছে, মৃতার নাম মল্লিকা ঘোষ মণ্ডলের আদি বাড়ি ভদ্রপুর গ্রামে। কিন্তু বর্তমানে তিনি মেয়ের পড়াশোনার কারণেই রামপুরহাটের হাসপাতাল পাড়ায় এসে বসবাস শুরু করেছিলেন। তবে মেয়ের সাফল্য রাতারাতি কান্নায় পরিণত হল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) ফের ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানে
ফের বিস্ফোরণ আফগানিস্তানে। শনিবার দেশটির কুনার প্রদেশের একটি স্কুল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর তাতে মৃত্যু হয়েছে ৬ জন পড়ুয়ার। এমনকি আহত হয়েছেন স্কুলের অন্তত ৯৭ জন শিক্ষার্থী। শনিবার সকাল দশটা নাগাদ কুনারের আন্দার সের এলাকায় মাধ্যমিক পর্যায়ের স্কুলটির একটি বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন যে বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে তৎক্ষণাৎ ঝলসে যায় পড়ুয়াদের দেহ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) মাদ্রাসার ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের
এবার মাদ্রাসায় ছুটি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার জুম্মা দিবস উপলক্ষে এবার থেকে আর মিলবে না মাদ্রাসায় ছুটি। নিয়ম মতো রবিবারে ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আসলে জুম্মাবার অর্থাৎ শুক্রবারে মুসলিমদের নামাজ এবং অন্যান্য ধর্মীয় কার্যকলাপের কথা মাথায় রেখেই ছুটি দেওয়া হতো এবং রবিবার ছুটির দিনেও মাদ্রাসা চালানো হতো। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক পঠনপাঠন চালু রাখতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) দুর্গাপুরে বাড়ির সামনে পড়ে অন্তঃসত্তার নিথর দেহ
সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে। বাড়ির সদর দরজা খুলতেই পড়ে থাকতে দেখা গেল এক অন্তঃসত্ত্বা মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার তাতিপাড়া এলাকায়। পেশায় নিরাপত্তারক্ষী সোমনাথ বাবু রাতের ডিউটি সেরে ভোর সাড়ে ছয়টা নাগাদ বাড়ি ফিরছিলেন। তবে তখনই তাঁর দরজার সামনে এক অজ্ঞাতপরিচয় মহিলা দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বুঝতে পারেন যে ওই মহিলা অন্তঃসত্তা। তার পরনের শাড়িও কিছুটা এলোমেলো ছিল। ইতিমধ্যেই ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) সিল করে দেওয়া হল তৃণমূল ভবন
সিল করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের ভবন। শুক্রবার কলকাতায় নির্মীয়মান পুরনো তৃণমূল ভবন সিল করে দিয়েছে পুলিশ। ফেসবুক বিতর্ক থেকে এই সিদ্ধান্ত পুলিশের। জানা গিয়েছে, ওই ভবনে কাজ চলছিল। এমনকি মেট্রোপলিটনে নতুন ভবন শিফট করা হয়েছিল দলীয় কাজ সামলানোর জন্য। বর্তমানে ঋতব্রত শিবিরের দখলে ওই ভবন। তবে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনবরত পোস্ট করা হচ্ছিল যাতে নির্মীয়মান ভবনে নিয়মিত বসা যায়। শুক্রবার সেখানে পুলিশ পৌঁছে ভবনটিকে সিল করে দেয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) কোচবিহারে ডিউটি ছেড়ে মসজিদে নামাজ ৭ শিক্ষকের
স্কুলে পরীক্ষা চলাকালীন ডিউটি ছেড়ে মসজিদে নামাজ পড়তে ঢুকলেন সাত শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর হাইস্কুলে। তাদের অভিভাবকদের দাবি, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষকদের এভাবে স্কুল ছেড়ে যাওয়া অনুচিত। তবে শিক্ষকরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তারা পঠনপাঠনের ক্ষতি করেননি। তাদের মতে, দুপুর ১:০০ থেকে ১:৩০ মিনিটে নির্ধারিত টিফিনের বিরতিতেই তারা বাইরে গিয়েছিলেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) সাতসকালে রণক্ষেত্র এসআরএফটিআই
সাতসকালে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। শনিবার ভোরে আচমকা বিপুল সংখ্যক পুলিশ কর্মী ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত ধর্না মঞ্চ ভেঙে ছড়িয়ে দিয়েছে বলেই খবর। ভাইস চ্যান্সেলরের পদত্যাগসহ একাধিক দাবি নিয়ে গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন চালাচ্ছিলেন পড়ুয়ারা। তবে এবিভিপি এবং আরএসএস-এর একটি অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে সংগঠনের সদস্যদের সংঘর্ষ বাঁধে। এবার পুলিশের তৎপরতায় ফের শুরু হয়েছে অশান্তির তাণ্ডব। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন


