মেডিক্যালে মেয়ের সাফল্যের আনন্দ হল মাটি, রামপুরহাটে গৃহস্থের বাড়িতে মর্মান্তিক কাণ্ড

Published:

Rampurhat

প্রীতি পোদ্দার, কলকাতা: মেডিকেলের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছিল মেয়ে, আর তাতেই পরিবারে ছিল বেশ খুশির আমেজ। কিন্তু সেই আবহই মুহূর্তে বদলে গেল বিষাদে। পরেরদিন সকালে ছাদে কাপড় মেলতে গিয়েই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে মৃত্যু হল তাঁর মা রামপুরহাটের (Rampurhat) বাসিন্দা মল্লিকা ঘোষের। এদিকে মেয়েকে বাঁচাতে গিয়ে (High Voltage Electric Shock In Rampurhat) গুরুতর ভাবে জখম হন মৃতার মাও। তড়িঘড়ি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শনিবার সকালে মৃতার নাম মল্লিকা ঘোষ মণ্ডলের আদি বাড়ি ভদ্রপুর গ্রামে। কিন্তু বর্তমানে তিনি মেয়ের পড়াশোনার কারণে রামপুরহাটের হাসপাতাল পাড়ায় এসে বসবাস শুরু করেছিলেন। গত সাত দিন ধরে তাঁর স্বামী অনিরুদ্ধ মণ্ডল অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন।এমতাবস্থায় শুক্রবার তাঁর মেয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তাই বেশ খুশির আমেজ বজায় ছিল পরিবারে। কিন্তু মেয়ের এই সাফল্যের আনন্দ ও স্বামীর অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার মাঝেই ঘটে গেল এক বড় অঘটন।

মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন মা-ও

জানা গিয়েছে, আজ, শনিবার, অন্যান্য দিনের মতোই সকালে স্নান সেরে ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন মল্লিকা দেবী। সেখানে পড়ে থাকা একটি লোহার রড সরাতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মেয়ের চিৎকার শুনতে পেয়েই ছুটে আসেন তাঁর মা মঞ্জুরানি ঘোষ। মেয়েকে ওই অবস্থায় দেখে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর ভাবে জখম হন তিনি। মল্লিকা দেবী ঘটনাস্থলেই মারা গেলেও তাঁর মাকে গুরুতর যখন অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এখনও ডাক্তারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: সাতসকালে ভয়ংকর ঘটনা দুর্গাপুরে, বাড়ির সামনে পড়ে অন্তঃসত্ত্বার নিথর দেহ

বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ইতিমধ্যেই স্থানীয় ইলেক্ট্রিক দপ্তর ও থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদারকি করা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনার জন্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি জনবসতিপূর্ণ এলাকায় এইভাবে কেন ১১ হাজার ভোল্টের মতো তারের লাইন করা হয়েছে। যদিও বিদ্যুৎ দপ্তর থেকে এখনও কিছুঁজানানো হয়নি।

google button