৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর… তৃণমূলের ২৮ সাংসদকে বড় নির্দেশ অভিষেকের

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের ২০ জন বিধায়ক এখন এনসিপিআইতে। দলের সঙ্গে নেই কোনও হেভিওয়েট নেতা-নেত্রী। এদিকে আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাস করতে চলেছে এনডিএ। দরকার বিরোধীদের প্রয়োজনীয় সমর্থন। তবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলত্যাগী ২০ জন সাংসদ এবং মমতার সঙ্গে থাকা ৮ জন মিলিয়ে মোট ২৮ জনকেই গণ্য করেছে কালীঘাট শিবির। এবার দলের এমপি-দের জন্য হুইপ জারি করলেন অভিষেক (Abhishek Banerjee)।

দলের সাংসদদের জন্য হুইপ জারি অভিষেকের

বর্তমানে দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড থাকায় হুইপ জারি করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করতেই সাংসদদের উদ্দেশ্যে ওই তিন লাইনের হুইপ জারি করেছেন তিনি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে হাজির হতে হবে। কোনও কারণেই অনুপস্থিতি মেনে নেওয়া যাবে না। এমনকি লোকসভার বিশেষ অধিবেশনে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের নিয়ম মেনে সেখানে সমর্থন করতে ওই দিনগুলিতে সংসদে হাজির হতে হবে।

তবে অভিষেকের এই তিন লাইনের হুইপ ২৮ জন তৃণমূল সাংসদের জন্যই প্রযোজ্য বলে দাবি করা হচ্ছে। কারণ, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এখনও পর্যন্ত এনসিপিআইতে যোগ দিলেও তাঁরা আলাদা করে এনডিএর স্বীকৃতি পায়নি। তাঁদের বিরুদ্ধে চলছে দলত্যাগ বিরোধী মামলা। খাতায়-কলমে তাঁরা এখনও পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য। সেক্ষেত্রে এই হুইপ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে খবর।

আরও পড়ুন: রাজ্যের মাদ্রাসায় আর জুম্মাবারে ছুটি নয়, কড়া নির্দেশিকা সরকারের

যদিও আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন যে তিনি মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানাবেন। আর ট্রেন্ড থেকে অনুমান, বাকি সাংসদরাও এনডিএর পাশেই থাকবেন। তবে মমতা তৃণমূলের ৮ জন সাংসদ যথাক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহার পাশাপাশি অভিষেকের এই হুইপে এনসিপিআই সাংসদরাও প্রভাবিত হতে পারেন বলে মত রাজনৈতিক মহলের।

google button