বিক্রম ব্যানার্জী, কলকাতা: 16 ডিসেম্বর বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা করেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আর সেই এক ঘোষণাতেই চাপে পড়ে গিয়েছে দিল্লি এবং ঢাকা! কারণ, হাসিনা বর্তমানে রয়েছেন ভারতে। অন্যদিকে বাংলাদেশ সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। ফলে, হাসিনার প্রত্যাবর্তন এখন শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং তা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্যেও বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চাপে দুই দেশই!
2024 সালের 5 আগস্ট, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন। ওপার বাংলার সেনাবাহিনীর সামরিক হেলিকপ্টারে করেই এদেশে এসেছিলেন তিনি। আর তারপর থেকেই বাংলাদেশের তরফে বারবার হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লির কাছে আবেদন করে গিয়েছে ঢাকা। ভারত অবশ্য জানিয়েছে, গোটা বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এরই মাঝে 16 ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা করে দিয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশ দিবসে নিজের দেশে ফেরার কথা জানানোর সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে হাসিনার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। তারেক রহমানের মন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন সাধারণ যাত্রীর মতো বাংলাদেশে ফিরতে পারবেন না হাসিনা। তাঁকে ওপার বাংলায় ফিরতে হলে প্রত্যর্পণ-র মাধ্যমেই ফেরানো হবে। এমনকি বাংলাদেশে ফিরলে হাসিনাকে গ্রেফতার করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে তারেক সরকারের তরফে। এমতাবস্থায়, শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরে যান সেক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান, ৬ স্কুল পড়ুয়ার মৃত্যু, আহত অন্তত ৯৭
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ভারত। একদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে দিল্লি, অন্যদিকে সামনে রয়েছে হাসিনার প্রত্যর্পণের দাবি। হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলে তা একদিক থেকে বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আবার দীর্ঘদিন ভারতে থাকলে দিল্লি এবং ঢাকার মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে। উল্টে খারাপ হতে পারে পরিস্থিতি। এমনকি কয়েকটি রিপোর্টে এও বলা হচ্ছে, হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক আলোচনা এবং সম্পর্কের অন্যান্য দিকও প্রভাবিত হতে পারে। সবমিলিয়ে, হাসিনার বাংলাদেশে।প্রত্যাবর্তন ভারতের জন্য বড়সড় চ্যালেঞ্জ।


