বদলি ভাতা ও প্যাকিং গ্র্যান্ট বিল বরাদ্দের আগেই পাস! সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি নবান্নের

Published:

Government Employee

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের (Government Employee) বদলি সংক্রান্ত ভাতা আর অন্যান্য খরচের বিল পাস করার ক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। আগাম অর্থ বরাদ্দের ভিত্তিতে কম্পোজিট ট্রান্সফার ও প্যাকিং গ্র্যান্ট এবং বদলি সংক্রান্ত অন্যান্য খরচের বিল ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস থেকে পাস করার অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে ইতিমধ্যেই একটি নোটিশ জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে।

সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর

আসলে গত ২০ নভেম্বর নবান্ন থেকে অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেটির মেমো নম্বর ৪২৩৩ – এফ(ওয়াই)। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্রের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগের বিজ্ঞপ্তিগুলির (তারিখ অর্থাৎ ১৭.০৪.২০২৬ এবং ২৪০২ – এফ(ওয়াই), তারিখ ০৩.০৭.২০২৬) ধারাবাহিকতায় রাজ্যপাল নতুন ক্যাটাগরির বিলগুলি পাস করার অনুমোদন দিয়েছে। তবে সেক্ষেত্রে বিভিন্ন খাতে এই বিল পাস করা হবে।

সহজ ভাষায় বলে রাখি, যারা সম্প্রতি বদলি হয়েছেন বা কম্পোজিট ট্রান্সফার এবং প্যাকিং গ্র্যান্টের দাবি জমা দিয়েছেন বা জমা দেবেন, তাদের বিল এবার থেকে আর বরাদ্দের অপেক্ষায় আটকে থাকবে না। কর্মীদের হয়ে বিল তৈরি করবেন ডিডিও এবং অফিসের হিসাব শাখা। সেক্ষেত্রে বদলির বিল এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ডিডিওর কাছে জমা দিতে হবে। আর নিজের বিল কেন হেডে যাচ্ছে তা অফিসের হিসাব শাখার সঙ্গে মেলাতে হবে। এমনকি বিল ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে ৩১ ডিসেম্বরের মধ্যেই পাস হওয়ার মতো সময়সীমার মধ্যে পড়ছে কিনা তা দেখে নিতে হবে।

আরও পড়ুন: রাজ্যের মাদ্রাসায় আর জুম্মাবারে ছুটি নয়, কড়া নির্দেশিকা সরকারের

ডিটেইলড হেড ১১ – ট্রাভেলিং এক্সপেন্সেসের আওতায় থাকা কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্র্যান্ট ও বদলি সংক্রান্ত অন্যান্য খরচের বিল এবার থেকে আগাম অর্থ বরাদ্দের ভিত্তিতে পাস করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এমনকি পূর্ববর্তী মেমোগুলিতে উল্লেখিত অন্যান্য সমস্ত নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেই জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে কর্মীদের নিজের ডিডিও বা হিসাব শাখা শর্তগুলি মিলিয়ে বিল পাঠাচ্ছেন কিনা তা একবার জেনে নেওয়া উচিত।

google button