বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টেস্ট দলের অন্যতম বড় যোদ্ধা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে এর আগে ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্টে ব্যর্থ হয়েছিলেন তিনি। যদিও সেই ব্যর্থতা কাটিয়ে নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে। 85 রান করে দলের ঝুলিতে বড় সংখ্যা যোগ করেছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামতেই শুন্য নিয়ে ফিরলেন এই তরুণ ওপেনার। আর তাতেই প্রথম ভারতীয় হিসেবে শূন্যতে আউট হয়ে লজ্জার নজির গড়লেন তিনি।
দেশের লজ্জা বাড়ালেন যশস্বী
শনিবার, নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে ওপেনিংয়ে 6টি বল খেলেও একটিও রান তুলতে পারেননি তিনি। আউট হয়ে ফিরে যেতে হয়েছিল সাজঘরে। ভারতের প্রথম টেস্ট ওপেনার হিসেবে চার সেনা দেশ অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শূন্যতে আউট হলেন তিনি। সেই সূত্র ধরেই দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে চরম লজ্জার রেকর্ড গড়লেন জয়সওয়াল। এমন লজ্জার রেকর্ড নেই ভারতের আর কোনও ক্রিকেটারের নামে।
বলা বাহুল্য, নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এই প্রথমবার শূন্যতে আউট হলেন ভারতীয় ওপেনার। সেই সূত্রেই মোট আটবার টেস্টে শূন্যতে মাঠ ছাড়ার নজির গড়েছেন রাজস্থান রয়্যালস তারকা। তবে যদি সেনা দেশের কথা বলা যায় সে ক্ষেত্রে চার সেনা দেশে মোট ছয়বার ব্যাট করতে নেমে শূন্য নিয়ে ফিরেছিলেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঠে পাঁচটি করে টেস্ট খেলে দুবার করে শূন্যতে আউট হন এই ভারতীয় ক্রিকেটার।
আরও পড়ুন: বেন স্টোকসের রেকর্ড ভেঙে ইতিহাসে প্রবেশ করলেন ঋষভ পন্থ
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে শূন্য রানে আউট হওয়া প্রথম ক্রিকেটার নন যশস্বী। বরং দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে কিউইদের ময়দানে শূন্যতে আউট হয়ে মাঠ ছাড়ার নজির গড়েছেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে শূন্যতে আউট হয়েছেন শিখর ধাওয়ান, পার্থিব পটেল, ডব্লিউভি রমন এবং নভজ্যোৎ সিংহ সিধু। তবে তরুণ ওপেনার হিসেবে জয়সওয়ালের এমন ব্যর্থতা হতাশা বাড়িয়েছে ভক্তদের।


