আরও বিপাকে তৃণমূল কংগ্রেস, সিল করে দেওয়া হল দলীয় ভবন

Published:

Trinamool Congress

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সিল করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ভবন। শুক্রবার কলকাতার নির্মীয়মান পুরনো তৃণমূল ভবন সিল করে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ফেসবুক বিতর্ক থেকেই এই সিদ্ধান্ত পুলিশের। তৃণমূলের ওই ভবনে আগে থেকেই নির্মীয়মান কাজ চলছিল। এমনকি মেট্রোপলিটনে নতুন ভবন শিফট করা হয়েছিল দলীয় কাজ সামলানোর জন্য। বর্তমানে ঋতব্রত শিবিরের দখলে ওই ভবন।

সিল করে দেওয়া হল তৃণমূল ভবন

বর্তমানে এই ভবনে দলীয় কাজ চলছে বলেই খবর। তবে সম্প্রতি কালীঘাট তৃণমূলের নেতারা, মহিলা তৃণমূল এবং আইটি সেল বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনবরত পোস্ট করছিল, যাতে ওই নির্মীয়মান ভবনে নিয়মিত বসা যায়। এমনকি ওই ভবনের নিচে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। তবে শুক্রবার সেখানে পুলিশ পৌঁছে ভবনটিকে সিল করে দেয়। পাশাপাশি বাইপাস থেকে তৃণমূল ভবনে ঢোকার থেকে রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ।

যদিও গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছন উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্বনর চট্টোপাধ্যায়। আনন্দপুর থানার সঙ্গে তাঁদের কথাবার্তা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কালীঘাট তৃণমূলকে পুলিশ জানিয়েছে যে বাড়িটি এখনই ব্যবহার করা যাবে কিনা তার জন্য পৌরসভার শংসাপত্র প্রয়োজন। তবে সেটি এখনও পর্যন্ত না পাওয়ায় সিল করতে বাধ্য হয়েছে পুলিশ। যদিও কালীঘাট তৃণমূল জানিয়েছে, ওই ভবনে বর্তমানে কেউ বসবে না।

আরও পড়ুন: বিরোধী দলনেতা নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেন তাঁর পদ খারিজ করল হাইকোর্ট?

এদিকে এরই মাঝে গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদ খারিজ করা হয়। আগামী ১০ দিন বিরোধী দলনেতা শূন্য চলবে পশ্চিমবঙ্গ বিধানসভা। বিচারপতি কৃষ্ণা রাও শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়েছেন, আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থাকবেন না। আগামী ১০ দিনের মধ্যেই স্পিকার রথীন্দ্র বসুকে সিদ্ধান্ত নিতে হবে যে কে এই পদে বসবেন।

google button