তৃণমূল আমলে দীর্ঘদিন বন্ধ, বিধায়কের উদ্যোগে খুলছে কাটোয়ার ৭০০ বছরের প্রাচীন মন্দির

Published:

Katwa

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে খুলতে চলেছে কাটোয়ার (Katwa) মাধবীতলা এলাকার প্রায় ৭০০ বছরের প্রাচীন মন্দির। এদিকে মন্দিরটি পুনরায় খোলার অনুমোদন মেলায় খুশির আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় বিধায়ক কৃষ্ণ ঘোষ এবং মহকুমা শাসকের (এসডিও) সহযোগিতায় এই অনুমোদন (Katwa Hindu Temple Reopening) পাওয়া গিয়েছে। অন্যদিকে মন্দির পুনরায় খোলা নিয়ে সনাতনী হিন্দুদের মধ্যেও ব্যাপক স্বস্তি ফিরেছে।

তৃণমূলের আমলে বন্ধ ছিল মন্দির

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কাটোয়ার মাধবীতলা এলাকার প্রাচীন মন্দিরটি নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বেশ কিছু দুষ্কৃতী এই ঐতিহাসিক মন্দিরটি গঠন করার ক্ষেত্রে নানা ঝামেলা অশান্তি করেছিল। যার ফলে প্রায় সাত শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি বন্ধ ছিল। বহু প্রজন্মের মানুষের আবেগ ও বিশ্বাস জড়িয়ে রয়েছে এই প্রাচীন ধর্মীয় স্থানের সঙ্গে। তাই পুনরায় এই মন্দিরটি খোলার অপেক্ষায় ছিলেন এলাকার মানুষ। অবশেষে বিজেপি সরকার আসতেই পুনরায় এই মন্দিরটি খোলার ব্যবস্থা করা হল।

মন্দির খুলতেই খুশির মেজাজ এলাকাবাসীর

জানা গিয়েছে, স্থানীয় বিধায়ক কৃষ্ণ ঘোষ এবং মহকুমা শাসকের (এসডিও) সহযোগিতায় কালনায় প্রায় ৭০০ বছরের প্রাচীন মন্দিরটি খোলার অনুমোদন পাওয়া গিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই মাধবীতলা ও সংলগ্ন এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। এইমুহুর্তে মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজ চলছে। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরটি পুনরায় খুললে সেখানে আগের মতোই পুজো-অর্চনা ও ধর্মীয় কার্যকলাপ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি এলাকায় প্রাচীন এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব রক্ষা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের দিকেও প্রশাসন নজর দেবে।

আরও পড়ুন: পরীক্ষার ডিউটি ফেলে মসজিদে নামাজে মগ্ন ৭ শিক্ষক, বিতর্ক তুঙ্গে কোচবিহারে

স্থানীয় বিধায়কের এই মহান উদ্যোগে স্থানীয়দের তরফে জানানো হয়েছে যে, “মন্দিরটি পুনরায় খোলা নিয়ে বিধায়কের কাছে অনেক কৃতজ্ঞ জানাচ্ছি আমরা। এছাড়াও মহকুমা শাসকের কাছেও আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের অনুমোদন না থাকলে আমাদের এই ৭০০ বছরের পুরোনো মন্দির কোনোদিনও খুলত না।” এর আগে বিজেপি সরকার আসতেই কয়েক মাস আগে আসানসোলের বস্তিন বাজারের বন্ধ থাকা প্রাচীন দুর্গা মন্দির খোলা হয়েছিল স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে।

google button