বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টেস্টের (India Vs New Zealand) প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে 300 রানের আগে বেঁধে ফেলতে পারেনি ভারত। সাড়ে তিনশো রানের গন্ডি টপকে গিয়েছে কিউইরা। তবে শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দাপটে 356 রানে অলআউট হয়ে গিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন টিম ইন্ডিয়ার যোগ্য পেসার তথা কলকাতা নাইট রাইডার্স দল থেকে বিতাড়িত আকাশদীপ (Akash Deep)। এদিন, নিউজিল্যান্ডের 5 উইকেট শিকার করেন তিনি। আর এই ঘটনা ভারতীয় ক্রিকেটারের কেরিয়ারে দ্বিতীয়বারের মতো ঘটলো।
নিজের কেরিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট শিকার করলেন আকাশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বল হাতে দর্শকদের মন জয় করে নিয়েছেন আকাশদীপ। প্রথম টেস্টে প্রতিপক্ষ দলটির তিনটি উইকেট ভাঙেন এই ভারতীয় ক্রিকেটার। এবার ক্রাইস্টচার্চ টেস্টেও নিউজিল্যান্ডের 5 উইকেট ভেঙে নিজের ক্ষমতা দেখালেন আকাশ। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় পেসার হয়ে উঠেছেন তিনি।
বলে রাখা প্রয়োজন, নিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচটি উইকেট তুললেন আকাশদীপ। আর সেই সূত্র ধরেই বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন তিনি। আসলে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ভারতীয় ফাস্ট বোলারদের তালিকায় প্রথমেই নাম রয়েছে জাহির খানের। তিনি মোট চারবার এই কীর্তি অর্জন করেছেন। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছেন ইশান্ত শর্মা। মোট তিন বার এই কাজ করেছেন তিনি। এছাড়াও তালিকায় রয়েছেন মদন লাল, জাভাগাল শ্রীনাথ এবং আকাশদীপ।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সকে বিরাট ধাক্কা দিলেন জসপ্রীত বুমরাহ
প্রসঙ্গত, ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের শুরুতেই আরও একটি নজির তৈরি হয়েছে। এদিন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কোনও শত রানের জুটি ছাড়াই 356 রান তুলেছিল নিউজিল্যান্ড। আর এই স্কোর ভারতের বিরুদ্ধে সেঞ্চুরির জুটি ছাড়া সর্বোচ্চ ইনিংস স্কোর। এর আগে 1981 সালে ওয়েলিংটন টেস্টে কোনও শত রানের জুটি ছাড়াই 375 রান তুলেছিল নিউজিল্যান্ড দল।


