সেবক-রংপো রেল প্রকল্পে ঐতিহাসিক সাফল্য, শেষ ১৪টি টানেলের খনন, জুনেই ছুটবে ট্রেন?

Published:

Sivok–Rangpo line

সহেলি মিত্র, কলকাতা: সেবক রংপো (Sevoke Rangpo Railway Project) রেল প্রোজেক্ট নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। সিকিমকে (Sikkim) প্রথমবারের মতো ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পথে আরও এক বড় সাফল্য পেল সেবক-রংপো রেল প্রকল্প (Sivok–Rangpo line)। শুক্রবার, ২৭ নভেম্বর, প্রকল্পের দীর্ঘতম ও অন্যতম কঠিন T-10 টানেলের খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে প্রকল্পের ১৪টি টানেলের খননকাজই শেষ হল। রেল কর্তৃপক্ষের লক্ষ্য, ২০২৮ সালের জুনের মধ্যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করা।

নতুন ইতিহাস গড়ল সেবক রংপো রেল প্রোজেক্ট

কালিম্পং জেলার মধ্য দিয়ে যাওয়া T-10 টানেলের প্রধান অংশটি প্রায় ৫,৩০০ মিটার দীর্ঘ। এর সঙ্গে যুক্ত রয়েছে ১,১৪৪ মিটার এবং ৪১২.৫ মিটার দীর্ঘ দুটি জরুরি নির্গমন সুড়ঙ্গ। হিমালয়ের অত্যন্ত সংবেদনশীল ও ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্য দিয়ে এই টানেল নির্মাণ করা হয়েছে। কঠিন ভূতাত্ত্বিক পরিস্থিতি, দুর্বল শিলাস্তর এবং কোভিড অতিমারির কারণে কাজটি একাধিকবার বাধার মুখে পড়েছিল।

২০১৯ সালের ডিসেম্বর মাসে টানেলটির খননকাজ শুরু হয়। নির্মাণের সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড বা NATM প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভূগর্ভের পরিস্থিতি আগাম বুঝতে Tunnel Seismic Prediction প্রযুক্তির সাহায্য নেওয়া হয়।

আরও পড়ুন: Jio, Airtel, Vi গ্রাহকদের জন্য বড় খবর! কলিংয়ে বড় বদল আনছে TRAI, জানুন নতুন নিয়ম

পাহাড়ের বুক চিরে তৈরি হল ৫.৩ কিমি দীর্ঘ সুড়ঙ্গ!

প্রাকৃতিক দুর্যোগও প্রকল্পের কাজে প্রভাব ফেলেছিল। ২০২৩ সালের হিমবাহ হ্রদের আকস্মিক বন্যা বা GLOF-এর কারণে NH-10-এ যোগাযোগ ব্যাহত হয়। ফলে নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি পরিবহণে সমস্যা তৈরি হয়। বনভূমি হস্তান্তরে বিলম্বসহ আরও নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে নির্মাণকারী দলকে।

প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ সেবক -রংপো রেল প্রকল্পে রয়েছে ১৪টি টানেল, ১৫টি বড় সেতু এবং পাঁচটি স্টেশন। এর মধ্যে তিস্তা বাজার স্টেশনটি ভারতীয় রেলের প্রথম ভূগর্ভস্থ স্টেশন। IRCON-এর তথ্য অনুযায়ী, মোট ৩৩.৬৮ কিলোমিটার দীর্ঘ ১২টি টানেলে লাইনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ কিলোমিটার অংশে বসানো হয়েছে ব্যালাস্টবিহীন রেলপথ।

বর্তমানে স্টেশন ইয়ার্ড নির্মাণ ও রেললাইন সংযোগের কাজ এগিয়ে চলেছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে সিকিম প্রথমবার সরাসরি ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী পর্যায়ে এই রেলপথ গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

google button