গাঁদা গাছ পরিচর্যায় ব্যবহার করুন এই জৈব সার, জেনে নিন বাড়িতে বানানোর সহজ পদ্ধতি

Published:

Marigold Plant

অনন্যা সরকার, কলকাতা: শীতকাল বিভিন্ন ধরনের বাহারি ফুলগাছ লাগানোর জন্য একটি আদর্শ সময়। উদ্ভিদপ্রেমী মানুষরা এই ঋতুতেই বাড়ির বারান্দায় কিংবা ছাদে বিভিন্ন মরশুমি ফুলগাছ লাগান। গাঁদা ফুলের গাছ (Marigold Plants) এগুলির মধ্যে অন্যতম। শীতকালে যখন এই ফুলগুলো ফোটে, তখন তা বাগান বা বারান্দার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া, এই ঋতুতেই গাঁদা ফুল দীর্ঘ সময় ধরে টিকে থাকে। যদি আপনিও চান আপনার টবটি গাঁদা ফুলে ভরে উঠুক, তবে একটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। কীভাবে সহজে ও ঘরোয়া উপায়ে গাঁদা গাছের সার তৈরি করবেন, আসুন জেনে নেওয়া যাক। 

গাঁদাফুল গাছে বেশি ফলনের জন্য ব্যবহৃত সার

গাঁদার ফলন বাড়ানোর জন্য সার তৈরির করতে প্রথমেই লাগবে পেঁয়াজের খোসা। খেয়াল রাখতে হবে যেন খোসাগুলো পরিষ্কার থাকে এবং তাতে পচন না ধরে বা অন্য কোনো সবজির অবশিষ্টাংশ না থাকে। ভালো ফল পেতে, পেঁয়াজের খোসাগুলো সংগ্রহ করে একটি পাতলা সুতির কাপড়ে বেঁধে পুঁটলি তৈরি করে নিতে হবে। পুঁটলিতে পর্যাপ্ত পরিমাণ খোসা নেওয়া হয়ে গেলে, একটি বালতি বা বড় পাত্রে পরিষ্কার জল ভরে নিতে হবে। এবার পুঁটলিটিকে ওই জলের মধ্যে পুরোপুরি ডুবিয়ে দিতে হবে যাতে খোসাগুলো ভালোভাবে ভিজে যায়। পাত্রটি ঢেকে কোনো একটি ছায়াযুক্ত স্থানে তিন থেকে সাত দিনের জন্য রেখে দিতে হবে।

এই সময়ের মধ্যে পেঁয়াজের খোসায় থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো ধীরে ধীরে জলে মিশে যাবে, যার ফলে জলের রঙ গাঢ় হয়ে আসবে। তিন থেকে সাত দিন পর, জল থেকে পুঁটলিটি তুলে নিয়ে হালকা করে চিপে জল বের করে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল প্রাকৃতিক সার। এটি ব্যবহারের জন্য একদম প্রস্তুত। এতে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে।

আরও পড়ুন: শীতে ছাদেই ফলান পেঁয়াজ, রইল একদম সহজ পদ্ধতি

এবার এই তরল সারটি গাঁদা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এটি গাছকে শক্তিশালী করবে, মাটির উর্বরতা বাড়াবে ও নতুন কুঁড়ি আসার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তবে মনে রাখতে হবে, এই সার সরাসরি ঘন অবস্থায় ব্যবহার করা উচিত নয়, গাছে দেওয়ার আগে আগে এর সাথে সামান্য সাধারণ জল মিশিয়ে পাতলা করে নেওয়াই শ্রেয়।

google button