ছেলেকে পড়াতে মাথার ছাদটুকুও বেচে দেন বাবা, দু’বার UPSC ক্র্যাক করে আজ IAS প্রদীপ

Published:

UPSC Success Story of IAS Pradeep Singh

অনন্যা সরকার, কলকাতা: প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকলে অসাধ্যও সাধন করা যায়। মাত্র ২৩ বছর বয়সে ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় সারা ভারতে ২৬তম স্থান অর্জন করে প্রদীপ সিং  এই কথাটাই প্রমাণ করে দিয়েছেন (UPSC Success Story of IAS Pradeep Singh)। তিনি বর্তমানে আইএএস (IAS) অফিসার  হিসাবে কর্মরত। প্রদীপ সিংয়ের এই যাত্রা অদম্য মানসিক শক্তি, পরিবারের ত্যাগ এবং লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

বাড়ি বেচে ছেলের পড়াশোনার অর্থ জোগাড় করেন বাবা

বিহারের গোপালগঞ্জের বাসিন্দা হলেও, প্রদীপ বড় হয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরে। পরিবারে আর্থিক সচ্ছলতা ছিল না। তাঁর বাবা ইন্দোরের একটি পেট্রোল পাম্পে কাজ করে সংসার চালাতেন এবং মা ছিলেন গৃহবধূ। সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় তাঁদের আর্থিক অবস্থা আরও কঠিন হয়ে পড়েছিল। পড়াশোনা ও প্রস্তুতির খরচ বিরাট বাধা হয়ে না দাঁড়ায়। সেই পরিস্থিতিতে তাঁর বাবা বড় ধরনের ত্যাগ স্বীকার করেন। তিনি তাঁদের ইন্দোরের বাড়ি এবং বিহারের পৈতৃক জমিটুকুও বিক্রি করে দেন, যাতে প্রদীপ তাঁর লক্ষ্যে বিনা বাধায় এগিয়ে যেতে পারে।

প্রদীপ ইন্দোরেই তাঁর স্কুলজীবন সম্পন্ন করেন এবং দেবী অহল্যা বিশ্ববিদ্যায়লয়ের (DAVV) অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ (IIPS) থেকে বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল প্রশাসনিক ক্ষেত্রে ক্যারিয়ার গড়া এবং তাঁর পরিবারের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করা।

আরও পড়ুন: সর্বভারতীয় পরীক্ষায় ফুল মার্কস, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন হাওড়ার পল্লবী

আইএএস অফিসার হওয়ার পথে প্রদীপ টানা দু’বছর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। ২০১৮ সালের পরীক্ষায় প্রায় ২২ বছর বয়সে তিনি সারা ভারতে ৯৩তম স্থান অর্জন করেন। এর মাধ্যমে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে (IRS) সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর চূড়ান্ত লক্ষ্য ছিল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদান করা। তাই পরের বছর তিনি আবারও পরীক্ষায় বসেন এবং ২০১৯ সালে নিজের র‍্যাঙ্ক ২৬-এ উন্নীত করে আইএএস অফিসার হিসাবে নিজের স্থান পাকা করে নেন। প্রদীপের এই সাফল্য আজ দেশের বহু শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। 

google button