পাহাড় থেকে সমুদ্র, শুরু হল শিলিগুড়ি-দিঘার বায়ো-টয়লেট যুক্ত বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

Yuvaan Digha Siliguri Bus Service

অনন্যা সরকার, কলকাতা: এবার রাজ্যের অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র দিঘা থেকে উত্তরবঙ্গ যাতায়াত করা হয়ে গেল আরও সহজ ও আরামদায়ক। ইউভান ট্রাভেলস (Yuvan Travels) দিঘা থেকে খড়গপুর ও দুর্গাপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত একটি সুপার ফাস্ট বাস পরিষেবা চালু করেছে (Digha Siliguri Bus), যাতে বায়ো-টয়লেটের (Bio-Toilet) সুবিধাও রয়েছে। এই পরিষেবাটি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। আসুন তাহলে এই প্রিমিয়াম বাসের রুট, সময়সূচি ও সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দিঘা – শিলিগুড়ি বাসের রুট ও সময়সূচি

দিঘা থেকে শিলিগুড়িগামী এই বাসটি খড়গপুর ও দুর্গাপুরের ওপর দিয়ে যায়। এই বাসের যাত্রাপথে পড়বে কাঁথি, এগরা, বেলদা, খড়গপুর চৌরঙ্গি, মেদিনীপুর বাইপাস, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়া বাইপাস, দুর্গাপুর সিটি সেন্টার, পানাগড়, বোলপুর, ওমরপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কিশনগঞ্জ এবং ইসলামপুর। 

দিঘা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় বাসটি – 

  • দিঘা থেকে ছাড়ে – দুপুর ১২:১০-এ।
  • কাঁথি থেকে ছাড়ে – দুপুর ১:১৫-এ। 
  • বেলদা থেকে ছাড়ে – দুপুর ২:১৫-এ।
  • খড়গপুর চৌরঙ্গী থেকে ছাড়ে – বিকাল ৩:৩৫-এ। 
  • মেদিনীপুর (কেরানিচটি) বাইপাস থেকে ছাড়ে – বিকাল ৪:১৫-এ। 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – বিকাল ৪:৪৫-এ। 
  • গড়বেতা থেকে ছাড়ে – বিকাল ৫:১০-এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৪০-এ। 
  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে – রাত ৮:১৫-এ। 
  • বোলপুর থেকে ছাড়ে – রাত ৯:৩০-এ।  
  • শিলিগুড়ি পৌঁছায় – সকাল ৭:৩০-এ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে মা তারার দর্শনে শিলিগুড়ি-তারাপীঠ NBSTC-র বাস, জানুন রুট ও সময়সূচি

দিঘা ফেরার পথে বাসটি- 

  • শিলিগুড়ি থেকে ছাড়ে – বিকাল ৪:২৫-এ। 
  • মালদা থেকে ছাড়ে – রাত ১০:০০-এ। 
  • বোলপুর থেকে ছাড়ে – রাত ২:৩০-এ।  
  • দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – রাত ৩:৩০-এ। 
  • গড়বেতা থেকে ছাড়ে – ভোর ৫:৪৫-এ।  
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ৬:০০-এ।  
  • মেদিনীপুর (ধর্মা) বাইপাস থেকে ছাড়ে – সকাল ৬:৩০-এ। 
  • খড়গপুর চৌরঙ্গী  থেকে ছাড়ে – সকাল ৬:৪৫-এ।
  • দিঘা পৌঁছায় – সকাল ১০:৩৫-এ। 

যাত্রীদের সুবিধার জন্য এই বাসে রয়েছে বায়ো-টয়লেট, স্লিপার বার্থ, ২+১ বিন্যাসে সোফা-স্টাইল আসন, বালিশ, কম্বল এবং জলের বোতলের সুবিধা, চার্জিং পয়েন্ট এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা। আগ্রহী ব্যক্তিরা রেডবাস (redBus) বা অভিবাস (AbhiBus)-এর মাধ্যমে অনলাইনে অগ্রিম টিকিট বুক করতে পারেন। এই ইউভান বাসে আসন সংরক্ষণের জন্য দিঘায় ৯৭৩২৬৬৬২৯০ নম্বরে অথবা শিলিগুড়িতে ৯৪৭৫৩০২১৫৫ নম্বরে যোগাযোগও করতে পারেন।

google button