উত্তরবঙ্গ থেকে মা তারার দর্শনে শিলিগুড়ি-তারাপীঠ NBSTC-র বাস, জানুন রুট ও সময়সূচি

Published:

NBSTC Siliguri Tarapith Bus

অনন্যা সরকার, কলকাতা: উত্তরবঙ্গ থেকে বীরভূমের অন্যতম পবিত্র তীর্থস্থান তারাপীঠে যাতায়াত সহজ করার লক্ষ্যে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (NBSTC) একটি সরাসরি দূরপাল্লার বাস পরিষেবা পরিচালনা করে (Siliguri Tarapith Bus)। তারাপীঠগামী এই বাসটি প্রতিদিন শিলিগুড়ির তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বীরভূমের শক্তিপীঠের উদ্দেশ্যে রওনা দেয়। উত্তরবঙ্গ থেকে মা তারার দর্শন করতে আসা তীর্থযাত্রীদের কাছে এই সরকারি এনবিএসটিসি বাস পরিষেবাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আসুন এই বাসটির রুট এবং সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

এনবিএসটিসি-এর শিলিগুড়ি – তারাপীঠ বাসটির রুট ও সময়সূচি

শিলিগুড়ি থেকে তারাপীঠগামী এই সরকারি বাসটি ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, মালদা, ফারাক্কা, মোরগ্রাম, নলহাটি এবং রামপুরহাটের ওপর থেকে চলাচল করে। যাত্রাপথে বেশ কিছু উল্লেখযোগ্য স্থান থাকায়, যাত্রীরা এই এনবিএসটিসি বাসের মাধ্যমে সুবিধাজনকভাবে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বাসটি প্রতিদিন ভোর ৫:১৫-এ শিলিগুড়ির তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে তারাপীঠের উদ্দেশে। এই রুটে প্রতিদিন কেবল একটিই সরকারি বাস চলাচল করে। এটি একটি নন-এসি রকেট/ এক্সপ্রেস বাস, যার ভাড়া প্রায় ৪০০ থেকে ৪৮০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে সরকারি বাস হওয়ায় মহিলারা এতে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। তবে, উত্তরবঙ্গ থেকে সরাসরি তারাপীঠ যাওয়ার জন্য যাত্রীদের কাছে এই বাসটি একটি সুবিধাজনক ও সাশ্রয়ী বিকল্প।

আরও পড়ুন: চালু হল হলদিয়া থেকে ঝাড়গ্রাম সরাসরি বাস পরিষেবা, রইল রুট ও সময়সূচি

আগ্রহী ব্যক্তিরা অনলাইনে এনবিএসটিসি-এর অফিসিয়াল পোর্টাল থেকে সিট বুক করতে পারবেন। তবে, যাত্রার আগে সংশ্লিষ্ট এনবিএসটিসি বাস ডিপো থেকে বর্তমান সময়সূচি ও ভাড়া যাচাই করে নেওয়া ভালো, কারণ বাসগুলির ভাড়া ও  সময়সূচি মাঝে মাঝেই পরিবর্তিত হয়। টিকিট ও বাসের সময় সংক্রান্ত সব আপডেট জানা থাকলে মা তারার দর্শন করতে আসা যাত্রীদের ভ্রমণ আরও সুবিধাজনক হবে।

google button