দায়ের হল মামলা, অশান্তির মাঝে শেষমেশ আদালতে গেল Tata

Published:

Tata Trust

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে এবার জল গড়াল আদালতে (Tata Case)। শুরু হয়ে গেল আইনি লড়াই। টাটা ট্রাস্টের (Tata Trust) চেয়ারম্যান না নোয়েল টাটার (Noel Tata) নেতৃত্বে ট্রাস্টের পক্ষ থেকে বম্বে হাইকোর্টে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ করা হয়েছে। দায়ের হয়েছে মামলা। এদিকে আগামী 30 নভেম্বর, টাটা সন্সের বোর্ড মিটিং রয়েছে। কাজেই ঠিক তার আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আদালতে গেল টাটা

মূল বিবাদের সূত্রপাত হয়েছিল গত 17 সেপ্টেম্বর, একটি বোর্ডের সভা থেকে। যেখানে চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন নোয়েল টাটা। অন্যদিকে টাটা ট্রাস্টের অপর প্রতিনিধি ভেনু শ্রীনিবাসন এটিকে সমর্থন করেন। ফলে দুজনের মধ্যে মতবিরোধের পর সভার সভাপতি হরিশ মানওয়ানি তাঁর ‘কাস্টিং ভোট’ ব্যবহার করে চন্দ্রশেখরনের নিয়োগের পক্ষে সিদ্ধান্ত নেন।

এদিকে টাটা ট্রাস্টের দাবি, এইভাবে কাস্টিং ভোট ব্যবহার করে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া টাটা সন্সের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর এমন দাবিতেই এবার আদালতে গিয়েছে টাটা ট্রাস্ট। বোম্বে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় টাটা ট্রাস্টের পক্ষ থেকে মোট 65 কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। এর মধ্যে একটি ট্রাস্ট 50 কোটি এবং অন্যটি 15 কোটি টাকা দাবি করেছে।

আরও পড়ুন: পাসপোর্টে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ, কোথায় ভারত?

প্রসঙ্গত, টাটা সন্সের পরবর্তী বোর্ড মিটিং রয়েছে আগামী 30 নভেম্বর অর্থাৎ চলতি মাসের একেবারে শেষ দিনে। এই সভায় কোম্পানিটিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার অর্থাৎ একটি পাবলিক কোম্পানিতে পরিণত হওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যাংকার, আইনি উপদেষ্টা এবং অন্যান্য প্রয়োজনীয় অংশীদারদের নিয়োগের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ঠিক সেই আবহে আইনি লড়াই শুরু হতেই টাটা গোষ্ঠীর বিবাদ নিয়ে বিতর্ক আরও বাড়ল।

google button