পাসপোর্টে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ, কোথায় ভারত?

Published:

Passport

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বে পাসপোর্টের শক্তি এবং বিদেশ ভ্রমণের সুবিধার ভিত্তিতে আর্টন ক্যাপিটলের তরফে প্রকাশিত পাসপোর্ট সূচকে (Passport Index) 128 নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে কাছের প্রতিবেশী বাংলাদেশের পাসপোর্ট জায়গা পেয়েছে 192 নম্বরে। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ঢাকা। সবচেয়ে বড় কথা, দক্ষিণ এশিয়ায় পাসপোর্ট শক্তিতে পাকিস্তানকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশ। সে ক্ষেত্রে এশিয়ায় কত নম্বরে রয়েছে ভারত (Indian Passport)?

পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ

গতকাল অর্থাৎ বুধবার, আর্টন ক্যাপিটলের তরফে প্রকাশিত পাসপোর্ট সূচকে 199টি দেশের পাসপোর্টের অবস্থান তুলে ধরা হয়েছে। আর সেই তালিকায় গোটা বিশ্বে 194 নম্বরে রয়েছে পাকিস্তানের পাসপোর্ট। সেই সূত্রে 192 নম্বরে থেকে পশ্চিমের দেশের তুলনায় দুই ধাপ এগিয়ে রয়েছে তারেক রহমানের বাংলাদেশ। একইভাবে যদি দক্ষিণ এশিয়ার কথা বলা যায় সেক্ষেত্রেও পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এশিয়ার মধ্যে পাসপোর্টের শক্তির নিরিখে ষষ্ঠস্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে গোটা বিশ্বে 65 মোবিলিটি স্কোর নিয়ে 192 নম্বরে এই দেশ। অন্যদিকে 194 নম্বরে থাকা পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের ঠিক পরেই অর্থাৎ 7 নম্বরে রয়েছে। পাকিস্তানের পর নাম রয়েছে আফগানিস্তানের। অন্যদিকে এই তালিকার শীর্ষে রয়েছে মালদ্বীপ। এছাড়াও এশিয়ার মধ্যে যথাক্রমে তালিকার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ভারত, ভুটান শ্রীলঙ্কা ও নেপাল।

আরও পড়ুন: ‘অরুণাচল প্রদেশ অবৈধভাবে দখল করে রেখেছে ভারত’, ঘোষণা চিনের

বলা বাহুল্য, গোটা বিশ্বের নিরিখে 128 নম্বরে থাকা ভারতীয় পাসপোর্টের মোবিলিটি স্কোর 71। এছাড়াও প্রতিবেশী ভুটান রয়েছে 163তম স্থানে, শ্রীলঙ্কা 180, নেপাল 183 এবং আফগানিস্তান 198 নম্বরে রয়েছে। বলে রাখি, ভারতীয় পাসপোর্টধারীরা 25টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এর পাশাপাশি 40টি গন্তব্যে পৌঁছে ভিসা নেওয়ার সুবিধা এবং 6টি গন্তব্যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA) ব্যবহার করা যায়। তবে যদি বাংলাদেশ এবং পাকিস্তানের কথা বলা যায় সে ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট থাকলে 17টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ এবং পাকিস্তানের পাসপোর্ট থাকলে 9টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা সম্ভব।

google button