সৌরভ দাসের পর এবার বিপাকে অভিজিৎ-আশুতোষ! জারি হল লুকআউট নোটিশ

Published:

CJP Leader

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আরও বিপাকে পড়লেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রঙ্কা। সৌরভ দাসের পর দলের এই শীর্ষ দুই নেতার (CJP Leader) বিরুদ্ধে জারি হল লুক আউট সার্কুলার। গত ২ অক্টোবর মুম্বাইয়ের দাদরের শিবাজী পার্কে অনুমতি ছাড়া সভা করার অভিযোগে  ককরোচ জনতা পার্টির এই তিন নেতার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মামলা। আর সেই এফআইআর-র ভিত্তিতেই এবার বাকি দুই নেতার বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট সার্কুলার।

বিপাকে পড়লেন সিজেপির দুই নেতা

আসলে লন্ডন যাওয়ার পথে সম্প্রতি বাধাগ্রস্ত হয়েছিলেন সিজেপির নেতা সৌরভ দাস। যার কারণে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জানা গিয়েছে, অক্সফোর্ডসহ ব্রিটেনের একাধিক নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেও তিনি লন্ডন যাওয়ার অনুমতি পাননি। এয়ারপোর্টে তাঁকে আটকে দেওয়া হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার শুনানিতে কেন্দ্র সরকারের তরফ থেকে আদালতে জানানো হয়, মুম্বাই পুলিশের অনুরোধের ভিত্তিতে সৌরভ দাসের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।

এর পাশাপাশি সৌরভ দাসের পাসপোর্টে থাকা বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র সরকার। এ বিষয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানিয়েছেন যে সৌরভ দাসের স্কুল, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্যে অসঙ্গতি রয়েছে। এমনকি সেই কারণে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। তবে সৌরভ দাসের দাবি, তাঁর মা নেপালি হলেও নেপালে যাওয়ার অনুমতি পাচ্ছেন না দলের নেতা। পাশাপাশি যুক্তরাজ্য যাওয়ার জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে।

আরও পড়ুন: আরও দ্রুত যাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ, রোপওয়ে বানানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর

তবে ২ অক্টোবর শিবাজি পার্কের ওই সভাকে কেন্দ্র করে শিবাজী পার্ক থানায় সৌরভ দাস, আশুতোষ রঙ্কাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। সেই তদন্তে অন্তত ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর। বিশেষ করে অবৈধ জমায়েত এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৫৯ এবং ২২৩ ধারায় সিজেপির নেতৃত্বদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এর আগে সৌরভ দাসের বিরুদ্ধে জারি করা হয়েছিল লুকআউট নোটিশ। আর সেই সূত্রে এবার অভিজিৎ দীপকে এবং আশুতোষ রঙ্কার বিরুদ্ধে দায়ের করা হল লুকআউট সার্কুলার।

google button