‘অরুণাচল প্রদেশ অবৈধভাবে দখল করে রেখেছে ভারত’, ঘোষণা চিনের

Published:

China On Arunachal Pradesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অরুণাচল প্রদেশ নিয়ে আবার মুখ খুলল চিন (China)। আগেই চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের নাম দিয়েছিল জাংনান। ড্রাগনের বক্তব্য, এই প্রদেশ তাদের অংশ। এবার তা নিয়েই ফের ভারতকে নিশানা করল বেইজিং। ভারতের বিরুদ্ধে অবৈধভাবে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) প্রতিষ্ঠা এবং চিনের অংশ দখল করে রাখার অভিযোগ তুলে হুঙ্কার দিয়েছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চেন শি। তিনি এও জানিয়েছেন, চিন এবং ভারত দুই দেশ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রাখছে।

অরুণাচল প্রদেশ নিয়ে হুঙ্কার চিনের!

গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ড্রাগনের দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শি একেবারে খোলাখুলি জানিয়েছেন, “জাংনান অঞ্চল চিনের অংশ। ভারত অবৈধভাবে যে অরুণাচল প্রদেশ তৈরি করেছে তাকে স্বীকৃতি দেয় না চিন। দুই দেশের মধ্যে ঐকমত্য বাস্তবায়ন এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চিন এবং ভারত কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে।” এক কথায় চিনের দাবি, ভারত নাকি অবৈধভাবে অরুণাচল প্রদেশ দখল করে রেখেছে!

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে চিন। এদিকে ভারত ধারাবাহিকভাবে জানিয়ে এসেছে অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ। এদিকে ড্রাগন চিরকাল অরুণাচল প্রদেশে ভারতীয় নেতাদের সফরের বিরোধিতা করে এসেছে। তাছাড়াও অরুণাচল প্রদেশ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধিতা রয়েছে বহুদিন ধরেই। ফলে বিভিন্ন পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুন: ‘আমাদের দেশের জনগণ কি আমলকি চুষবে?’ বাংলাদেশ থেকে মন্ত্রী অর্জুন সিংকে হুঁশিয়ারি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া

চিন ক্রমাগত অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকায় হিসেবে দাবি করলেও ভারত নিজের অবস্থান স্পষ্ট করে এসেছে। ভারত ও চিনের সেনাদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, “চিনা সেনারা প্রতিষ্ঠিত টহল পদ্ধতি থেকে বিচ্যুত হলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বরাবর পরিস্থিতির অবনতি ঘটে। ভারত বারবার পুনর্ব্যক্ত করেছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য।”

google button