মহিলা ক্রুকে যৌন হয়রানি, সুমিত রায়কে স্বস্তি…! আজকের সেরা ১০ খবর (২৬ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ নভেম্বর, বৃহস্পতিবার। মহিলা ক্রুকে যৌন হয়রানি, সুমিত রায়কে স্বস্তি, রাজ্যে একাধিক রাস্তার অনুমোদন….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ রোপওয়ে তৈরি

এবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার রোপওয়ে বানানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়গড়ির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেছেন তিনি। গঙ্গার উপর দিয়ে রোপওয়ে পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। প্রস্তাবিত প্রকল্পের ডিপিআর তৈরির উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই রোপওয়ে তৈরি হলে সড়ক পথের যানজট এড়িয়ে সরাসরি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাবে। এমনকি দুই পাড়ের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) যশোর রোড চার লেনের অনুমোদন

মেদিনীপুরের কোলাঘাট থেকে একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়গড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বাংলার সড়ক পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ বারাসাত-পেট্রাপোল রাস্তা চার লেনে সম্প্রসারণের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন নীতিন গড়করি। এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সীমান্ত এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্রাপোলের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে এতে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) কলকাতায় দীর্ঘ রিং রোড তৈরির অনুমোদন

কলকাতার যানজট কমাতে এবার ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করার অনুমোদনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ি। এই প্রকল্পে ব্যয় করা হচ্ছে ১৪ হাজার কোটি টাকা। গ্রিন ফিল্ড করিডর তৈরির মূল লক্ষ্য হবে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সময় কমানো এবং পণ্য পরিবহনকে আরও সহজ করে তোলা। এই প্রকল্পের ফলে ৭ ঘণ্টার যাত্রাপথ কমে আড়াই ঘন্টা হতে পারে বলেই খবর। এমনকি নতুন রুট তৈরি হলে বহু যাত্রীরা নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাবেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) ঝাড়গ্রামে সিভিক ভলেন্টিয়ারের থেকে পালিয়ে যুবকের সাথে চম্পট যুবতীর

ঝাড়গ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার মনোজ রানার সঙ্গে বিয়ে হয় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ধারেন্ডা গ্রামের এক তরুণীর। তবে বিয়েতে মত ছিল না তাঁর। ফুলশয্যার রাতেই স্বামীকে নিজের অপছন্দের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ওই নববধূ। এমনকি তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলেই জানান। পরদিন দুই পরিবারের সদস্যদের ডাকা হয়। এরপর বাপের বাড়ি পালিয়ে যায় তরুণী। পরবর্তী সময়ে কয়েকবার শ্বশুরবাড়িতে এলেও বেশিদিন থাকেননি। শেষমেষ ২ নভেম্বর শ্বশুরবাড়ি থেকে সোনার গয়না নিয়ে বেরিয়ে এক ছেলের সাথে চম্পট দেন তিনি। ইতিমধ্যেই সেই যুবকের গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) সিঙ্গাপুর এয়ারলাইন্সে মহিলা ক্রু সদস্যকে যৌন হয়রানি

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে এক মহিলা ক্রু সদস্যকে যৌন হয়রানি এবং পুলিশের গায়ে থুতু ছোড়ার অভিযোগ উঠল বাংলাদেশি যাত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত বাংলাদেশিকে প্রায় তিন মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে সিঙ্গাপুর আদালত। ঘটনাটি ঘটেছিল গত ১১ সেপ্টেম্বর। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই বিমানে যাত্রা করার সময় তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন মহম্মদ ইয়ামিন নামের এক বাংলাদেশি তরুণ। তবে নেশাগ্রস্ত অবস্থাতেই মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) চালু হল দ্বিতীয় ফারাক্কা সেতু

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় ফারাক্কা সেতু। আজ বৃহস্পতিবার এই ব্রিজের শুভ উদ্বোধন হল। দুই লেন আগেই খোলা ছিল। তবে এবার সম্পূর্ণ চার নের পথ খুলে দেওয়া হল। কোলাঘাটে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ি ভার্চুয়াল মাধ্যমে এই ব্রিজটি উদ্বোধন করেছেন। আগে ফারাক্কা ব্যারেজে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হতো নিত্যযাত্রীদের। তবে এবার এই ব্রিজের ফলে উপকৃত হবেন প্রত্যেকে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) শিলিগুড়ি হোটেল থেকে পালাল ১০ কোটি ডাকাতির ঘটনার অভিযুক্ত

পুলিশকে বোকা বানিয়ে শিলিগুড়িতে হোটেলের জানালা দিয়ে পালাল ১০ কোটি ডাকাতির ঘটনার মূল অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুজন লাকাদ্রি। অভিযুক্তকে নিয়ে বুধবার ট্রেনে কর্ণাটক ফেরার কথা ছিল তদন্তে আসা কর্ণাটক পুলিশের দুই আধিকারিকের। তবে শিলিগুড়ি পুলিশকে না জানিয়ে নিজেরাই সুজনকে নিয়ে একটি হোটেলে ওঠেন বলে অভিযোগ। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হোটেলের জানালা দিয়ে পালিয়ে যায় সে। আর এতে চিন্তায় পড়ে কর্ণাটক পুলিশ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) হুগলিতে জ্যোতিষীর বাড়িতে ৩০ লক্ষ টাকা চুরি

হুগলির ত্রিবেণীতে এক জ্যোতিষীর বাড়িতে দুঃসাহসিক চুরি। তালা ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং ১ লক্ষ টাকার বেশি নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গত বুধবার রাত আটটা নাগাদ জ্যোতিষী জয়দেব বৈরাগী বিশেষ কিছু কাজের জন্য তাঁর স্ত্রী টুম্পা এবং ছেলে পবিত্রকে নিয়ে বাজারে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে অসুস্থ মা শয্যাশায়ী ছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সব কিছু নিয়ে পালিয়েছেন দুষ্কৃতীরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) সুজিত বসুর ৭ আত্মীয়র বিরুদ্ধে এবার অভিযোগ

এবার খবরের শিরোনামে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা। সিবিআই-র নজরে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ৭ আত্মীয়। অভিযোগ, দুর্নীতির কোটি কোটি টাকা আত্মীয়দের নামে সম্পত্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে। এমনকি দুজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বাকিদের তলব করা হচ্ছে বলে খবর। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে এবার সেই মামলায় তাঁর আত্মীয়দের নামও উঠে এল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) স্বস্তি পেলেন সুমিত রায়

ফৌজদারি মামলায় গ্রেফতারের আশঙ্কাকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ঘিরে চলছে বিতর্ক। তবে এবার সেই মামলায় স্বস্তি পেলেন তিনি। ৫০ লক্ষ টাকার প্রতারণার মামলায় চার্জশিট জমা পড়ার পরদিন জামিন পেয়েছেন সুমিত রায়। জানা গিয়েছে, বুধবার মেদিনীপুর সিজিএম আদালত থেকে জামিন মঞ্জুর করা হয় সুমিত রায়ের। তবে এই ঘটনায় সৌমজিৎ সেন, সুমিত রায়, আশিক কাজী প্রশান্ত দাসের বিরুদ্ধে শালবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাঁকুড়ার বালি ব্যবসায়ী নাদিয়া চৌধুরী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

 

google button