বাসি রুটি দিয়েই বানান মুচমুচে ক্রিসপি রোল

Published:

Crispy Roll

প্রীতি পোদ্দার, কলকাতা: হেলথি লাইফস্টাইল মেইনটেইন করার জন্য দরকার হেলথি ডায়েট। আর তাই অনেকেই রাতে রুটি খেয়ে থাকে। কিন্তু প্রায়ই দেখা যায় রাতের বেলায় প্রয়োজনের তুলনায় রুটি বেশি হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই বাসি রুটি (Leftover Roti) রাখতে চায় না তাই ফেলে দেয়। তবে এই বাসি রুটিগুলি না ফেলে দিয়ে বাড়িতেই খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এক দারুণ লোভনীয় পদ (Recipe)। আর সেটি হল ক্রিসপি রোল (Crispy Roll)। কীভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক

উপকরণ

ক্রিসপি রোল বানানোর জন্য যে সকল উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল – বাসি রুটি, পেঁয়াজ, গাজর, ক্যাপ্সিকাম, টমেটো, রসুন, শসা, বাঁধাকপি, টমেটো সস, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ম্যাগি মশলা, চিজ, মাখন/ঘি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • বাসি রুটি দিয়ে ক্রিসপি রোল বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ে পেঁয়াজ, গাজর, ক্যাপ্সিকাম, টমেটো, রসুন, শসা, বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিতে হবে।
  • এরপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে প্রথমে রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপ্সিকাম কুচি, টমেটো কুচি, শসা কুচি ও বাঁধাকপি কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে।

আরও পড়ুন: বাসি ভাত ফেলে না দিয়ে বাড়িতেই বানান মুচমুচে চিজ কাটলেট, রইল পদ্ধতি

  • সবজিগুলো ভাজার সময় ওর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো, ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ ম্যাগি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • প্রায় ৭-৮ মিনিট পর ভেজে রাখা সবজিগুলোকে আলাদা পাত্রে তুলে নিতে হবে। এরপর একটি বাসি রুটি নিয়ে একপিঠে টমেটো সস মাখিয়ে নিতে হবে। তার উপর সামান্য চিজ ছড়িয়ে দিতে হবে।
  • এবার ওই রুটির উপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। এবং র‍্যাপারের মত একপিঠ মুড়িয়ে নিতে হবে। এরপর কড়াইতে প্যান বসিয়ে তাতে ঘি অথবা মাখন গরম করে নিয়ে রুটিটি এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। ব্যস তাহলেই বাসি রুটির ক্রিসপি রোল (Crispy Roll) তৈরি হয়ে যাবে।
আরওRecipeRoti
google button