শীতের অ্যালার্জি তাড়ান ঘরোয়া এই ৪ উপায়ে

Published:

Winter Allergies

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতকাল (Winter) অনেকের কাছে প্রিয় মরসুম কিন্তু তা হলেও এই সময় শরীরে নানা রোগ ব্যাধির সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল অ্যালার্জি (Winter Allergies)। ঘুম থেকে ওঠা মাত্রই হাঁচি, কাশি, সর্দি, চোখ-নাক দিয়ে জল পড়া একাধিক সমস্যায় নাজেহাল হয়ে যান অনেকেই। তাই আমাদের আজকের প্রতিবেদন বেশ কিছু কার্যকর টোটকা নিয়ে এসেছে যেগুলি ব্যবহার করল এইসব সমস্যায় আর খুব বেশি কষ্ট পেতে হবে না।

শীতের মরশুমে হাঁচি-কাশি নিত্যসঙ্গী

শীত পড়তে না পড়তেই সর্দি, কাশি, হাঁচি, চোখ-নাক দিয়ে জল পড়ার সমস্যা কম বেশি সকলেরই শুরু হয়ে যায়। কারণ এই সময় বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কমে যায়। এগুলি আসলে অ্যালার্জির লক্ষণ। এই সময় খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে ঘাবড়ানোর কিছু নেই, দৈনন্দিন রুটিনে ছোট্ট কয়েকটি বদল আনলেই আর সর্দি, কাশি, হাঁচিতে কষ্ট পেতে হবে না।

কী কী উপায়ে কমবে অ্যালার্জি?

  • সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করার অভ্যাস রাখুন। কারণ শীতের সময় ঠাণ্ডায় অনেকের নাক সর্দিতে বন্ধ হয়ে যায়। তাই সেই সমস্যা থেকে রক্ষা পেতে হলে হালকা গরম জল খেয়ে নেবেন প্রতিদিন। তাহলে শীতের মরশুম আর নাক-কান-গলা বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা যেমন দেখা যাবে না তেমনি হ্স।
  • সকালে ঘুম থেকে উঠে যাঁদের সর্দি এবং হাঁচি, কাশির মতো অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁরা শীতের মরশুমে মধু খাওয়ার অভ্যাস রাখুন। হাল্কা গরম জল কিংবা চায়ের মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন। চাইলে এই পানীয়ে অল্প কয়েকটি তুলসী পাতাও মিশিয়ে নিতে পারেন।

আরও পড়ুন: শীতকালে ফাটবে না গোড়ালি, শুধু মেনে চলুন এই চার নিয়ম

  • শীতকালে অনেকেই নিয়মিত স্নান করতে চায় না ঠান্ডার ভয়ে। কিন্তু শীতকালে হাঁচি, কাশি, সর্দি, চোখ-নাক দিয়ে জল পড়া কমাতে চাইলে স্নান করা খুব জরুরি। দরকার পড়লে এক্ষেত্রে গরম জলে স্নান করুন। কিন্তু নিয়ম করে স্নান করলে শীতকালে সুস্থ থাকবেন আপনি।
  • শীতের মরশুমে অনেকেরই চোখ-নাক থেকে এক নাগাড়ে জল পড়তে থাকে। আসলে চোখের মধ্যে ঠাণ্ডা বাতাসের ছোঁয়া লাগলে এমনটা হয়। সেক্ষেত্রে এই সমস্যা এড়াতে শুকনো কড়াইতে কালোজিরে হাল্কা গরম করে রুমালে বেঁধে শুঁকতে পারেন। এরপর নাকে সরষের তেল দিতে পারেন। এতে একটানা কিছুক্ষণ হাঁচি হলেও পরে বন্ধ নাক খুলে যাবে।
google button