শীতকালে ফাটবে না গোড়ালি, শুধু মেনে চলুন এই চার নিয়ম

Published:

Winter Cracked Heel

প্রীতি পোদ্দার, কলকাতা: কনকনে শীত পড়তে এখনও ঢের দেরি, কিন্তু তার আগেই পায়ের গোড়ালি ফেটে (Winter Cracked Heel) চৌচির কম বেশি সকলের। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয়। মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বক শুষ্ক হয়ে যায় আর তাই এই সমস্যা আরও বেশি করে মাথাচাড়া দেয়। তবে চিন্তা নেই বাড়িতে সহজ পদ্ধতিতে সারিয়ে ফেলুন গোড়ালি ফাটার এই জটিল সমস্যা (Winter Foot Care)।

শীতেই বাড়ে গোড়ালি ফাটার সমস্যা

শীতের রুক্ষ আবহাওয়ায় হাত পায়ের চামড়া যেমন শুষ্ক হতে হয়। ঠিক তেমনই পর্যাপ্ত যত্নের অভাবে পায়ের গোড়ালিউ ফেটে যায়। অনেকে এই গোড়ালির সমস্যা ঠিক করতে পার্লার ট্রিটমেন্টের উপর ভরসা রাখেন। কিন্তু সবার পক্ষে পার্লারের খরচ সামলানো সম্ভব নয়, আবার অনেকে ব্যস্ততার কারণে যেতে পারে না। তবে চিন্তা নেই মাত্র কয়েকটি ঘরোয়া উপায়ে মিলতে পারে পা ফাটার সমস্যা থেকে মুক্তি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ঘরোয়া উপায়ে পায়ের যত্ন

  • হালকা গরম জলে শ্যাম্পু গুলে প্রথমে পা ২০ মিনিট ধরে ভিজিয়ে রাখুন। এবার মোলায়েম ব্রাশ দিয়ে ঘষে ঘষে গোড়ালির মৃত ত্বকের অংশ তুলে ফেলুন। তারপর পা ভালো করে মুছে গোড়ালিতে ময়শ্চারাইজার কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। দেখবেন পায়ের আর্দ্রতা বজায় থাকবে।
  • পায়ের গোড়ালির শুষ্ক চামড়া ঠিক করতে হলে ব্যবহার করতে পারেন মধু। আসলে মধু ত্বকের জন্য এতটাই উপকারী যে এক চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান বলা হয়। শীতকালে নিয়মিত গোড়ালিতে যদি মধু ব্যবহার করেন, তাহলে গোড়ালি ফাটার সমস্যা প্রতিরোধ করা যাবে খুব সহজেই।

আরও পড়ুন: শীতে বিছানা গরম রাখার কিছু ঘরোয়া টিপস্

  • শীতকালে গোড়ালি ফাটার সমস্যা দূর করতে দারুণ উপকারী হল নারকেল তেল। ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। নিয়মিত গোড়ালিতে নারকেল তেল ম্যাসেজ করুন। এছাড়াও ফাটা অংশে ময়শ্চারাইজার ব্যবহার করুন নিয়মিত। এতে ত্বকের মৃত এবং ক্ষতিগ্রস্থ অংশ ধীরে ধীরে নরম হয়ে উঠে যাবে নিজে নিজেই।
  • গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন লেবুর রসের উপর। তবে শুধু লেবুর রস ব্যবহার করলে হবে না। সঙ্গে মেশাতে হবে পেট্রোলিয়াম জেলি। ত্বকের মসৃণতা ফেরাতে এই দুইয়ের মিশ্রণ ভালোভাবে পায়ের গোড়ালিতে লাগাতে হবে। দেখবেন এতে গোড়ালি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
google button